দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

১৯ মে ২০২৫, ১২:১৩ PM , আপডেট: ২১ মে ২০২৫, ০৭:১৫ AM
ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ © টিডিসি

দিনাজপুরের বীরগঞ্জে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। সোমবার (১৯ মে) সকালে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন-মো. দেলোয়ার (৪৮), মো. ইমরুল (৪০), জুলফিকার আলী (৪৫) ও মোহাম্মদ মানিক।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ঠাকুরগাঁও থেকে রংপুরের উদ্দেশ্যে আইবাস ট্রেইনিং এ যাচ্ছিলেন ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ অফিসের কয়েকজন কর্মকর্তা ও গাড়ির চালক। দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে আরও দুজন মারা যান।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার মো. রাকিবুল ইসলাম চয়ন বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত চারজন মারা গেছে। আহত ৩ জন চিকিৎসাধীন আছেন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর গণমাধ্যমকে এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কাস্টমার সার্ভিস এজেন্ট নিয়োগ দেবে নভোএয়ার লিমিটেড, পদ ১৫,…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নতুন করে আবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি: শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেসি–রোনালদো কি সত্যিই একই দলে খেলবেন?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে পৃথক হোটেল থেকে দুই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বস্ত্র অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ৪২ পদে চাকরি, আবেদন আগামীকা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিশুদের খেলাকে কেন্দ্র করে বিরোধ, ভাগ্নি জামাইয়ের আঘাতে নিহ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬