এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির 

১৪ জুলাই ২০২৫, ১১:১৫ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৮:২১ AM
ফেল করা শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির

ফেল করা শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির © টিডিসি

‘ফেল করলেই জীবন শেষ নয়—সফলের সঙ্গে ব্যর্থরাও সম্মান পেতে পারে’ এই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েই শেরপুরের শ্রীবরদীতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সদ্য প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের পাশাপাশি শতাধিক অকৃতকার্য (ফেল) শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটি।

ফেল করা শিক্ষার্থীদেরকেও সফলদের মতো মিষ্টিমুখ করিয়ে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছে। এতে শিক্ষার্থীদের চোখে-মুখে ফিরে আসে সাহস আর আশার আলো। সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন ছাত্রশিবির কেন্দ্রীয় দপ্তর বিভাগের সাবেক সদস্য ও সাবেক নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারিয়েট আফজাল বিন আকরামের নেতৃত্বে শ্রীবরদী উত্তরের সভাপতি মুজাহিদুল ইসলাম জাহিদ, দক্ষিণের সভাপতি নাসিম হাসান তপন এবং উপজেলার শতাধিক নেতাকর্মী।

শিবির নেতৃবৃন্দ জানান, ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দেওয়া হয়। তবে আমরা শুধু সফলদের নয়, ফেল করা শিক্ষার্থীদেরকেও সমান গুরুত্বে স্বাগত জানিয়েছি।

তাঁরা বলেন, অনেক সময় ফলাফল খারাপ হওয়ায় শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়ে, কেউ কেউ হতাশায় বিপথগামী হয়ে পড়ে। আমরা এই সময়টিতে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, যেন তারা আবার ঘুরে দাঁড়াতে পারে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এবারের ফলাফলে বেশিরভাগ শিক্ষার্থী গণিত, রসায়ন ও ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে। এজন্য এসব বিষয়ের ওপর বিশেষ ‘নার্সিং ক্লাস’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে গাইড বই, শিক্ষা উপকরণ, এবং মানসিক ও নৈতিক উন্নয়নের জন্য ‘মাসিক কিশোর কণ্ঠ’, ‘এসো আলোর পথে’, ‘মোরা বড় হতে চাই’, ‘মাসিক ছাত্র সংবাদ’ ও ‘ইয়ুথ ওয়েব’ এর কপি।

শিবির নেতৃবৃন্দের মতে, শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সাফল্যের পাশাপাশি চারিত্রিক, নৈতিক, দেশপ্রেম ও ধর্মীয় মূল্যবোধে গড়ে তোলা আমাদের অন্যতম লক্ষ্য।

রাজধানীতে চাঁদার দাবিতে রেস্টুরেন্টে গুলির অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950