ক্যান্সার আক্রান্ত ঢাকা কলেজের বাস চালকের পাশে ছাত্রশিবির 

১৬ মে ২০২৫, ০৩:৫৮ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৭:০৭ PM
ক্যান্সার আক্রান্ত সেলিম মিয়া

ক্যান্সার আক্রান্ত সেলিম মিয়া © টিডিসি ছবি

মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত ঢাকা কলেজের কর্মচারী সেলিম মিয়াকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ঢাকা কলোজ শাখা।

গত মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় ঢাকা কলেজ ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে বাস চালক সেলিম মিয়ার হাতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেন তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ দক্ষিণ ছাত্রাবাসের হল প্রভোস্ট অধ্যাপক আনোয়ার মাহমুদ। 

জানা যায়, সেলিম মিয়া ঢাকা কলেজের ‘বিজয় ৭১’ (উত্তরা রুট) বাসের ড্রাইভার। গত ৩-৪ মাস যাবৎ তিনি মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত হয়ে আছেন। এ সময় ব্যয়বহুল জটিল এই রোগের চিকিৎসায় বিভিন্ন হাসপাতাল থেকে সেবা নিয়েছেন। বর্তমানে তিনি শারীরিক অসুস্থতায় ঠিকমতো কাজ করতে পারছেন না।

অসুস্থ সেলিম মিয়া বলেন, ‘দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগছি। শুরুর দিকে কয়েক মাস সঠিকভাবে বুঝতে পারিনি আসলে কী রোগ হয়েছে। অনেক পরীক্ষা-নিরীক্ষার পরে রোগ ধরা পড়ে, আর জানতে পারি মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত হয়েছি। এ পর্যন্ত ৩ টি কেমোথেরাপি দিয়েছি; আর কয়টা থেরাপি দিতে হবে সঠিক জানি না। একেকটা থেরাপি দিতে প্রায় ৩০-৩৫ হাজার টাকার মতো লাগে। আমি সঠিক জানি না কতদিন এই ভাবে চিকিৎসা চালাতে পারব। সকলের কাছে অনুরোধ করছি, নিজ নিজ সামর্থ্য অনুযায়ী চিকিৎসার জন্য আমাকে সহায়তা করুন।’   

আর্থিক সহযোগিতার বিষয়ে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুর রহমান আফনান বলেন, ‘ইসলামী ছাত্রশিবির তার প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে ধারাবাহিকভাবে এই সকল সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এইসব কার্যক্রম করতে গিয়ে আমাদেরকে বিভিন্নভাবে বাঁধার সম্মুখীন হতে হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘বিগত আওয়ামী লীগের আমলে যাদের পাশে আমরা দাঁড়িয়ে ছিলাম তাদেরকেও বিভিন্নভাবে হেনস্তার স্বীকার হতে হয়েছে। বিশেষভাবে ঢাকা কলেজ ক্যাম্পাস মসজিদের খাদেম আমাদের কাছ থেকে কুরবানির পশুর গোস্ত নেওয়ার কারণে তাকে চাকুরিচ্যুত করার পাঁয়তারা করা হয় এবং তিন মাসের বেতন কর্তন করা হয়। এই সকল বাঁধা উপেক্ষা করে মহান আল্লাহর একান্ত মেহেরবানিতে ইসলামী ছাত্রশিবির তার কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ।’

আরও পড়ুন: আন্দোলনের মধ্যেই ইউজিসিতে বৈঠকে বসেছেন জবি শিক্ষক সমিতি

ঢাকা কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি আরও বলেন, ‘আমাদের ক্যাম্পাসের উত্তরা রুটের গাড়ির ড্রাইভার সেলিম মামা মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। আমরা ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার পক্ষ থেকে তার পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসি। ক্যাম্পাস আমাদের একটা পরিবারের মতো এবং এই পরিবারের কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব হিসেবে বিবেচনা করি।’ 

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা তাকে একটা অংশ আর্থিক সহযোগিতা করছি এবং আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করি। এই যুদ্ধ সেলিম মামার একার নয়। এটা আমাদের সকলের। তাই আমি কলেজ প্রশাসন থেকে শুরু করে সকল ছাত্রসংগঠন এবং শিক্ষক-শিক্ষার্থীদের তার পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে আরজ করছি।’

কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে সেবা নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫০০ শিক্ষার্থী
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, মাসিক উপবৃত্ত…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির কনক্লেভে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অনার্স ১ম বর্ষের আইসিটি ব্যবহারিক পরীক্ষা নিয়ে যে নির্দেশনা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9