পুকুরে মুখ ধুতে গিয়ে প্রাণ গেল ৩ বছরের হুমায়রার

২১ জানুয়ারি ২০২৬, ০৬:২১ AM
জান্নাতুল হুমায়রা

জান্নাতুল হুমায়রা © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বাড়ির পুকুর ঘাটে মুখ ধুতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে জান্নাতুল হুমায়রা নামে ৩ বছরের এক শিশু।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের মধ্যম মুরাদপুর বানাতলী গ্রামের ঈসমাইল হাজী বাড়িতে এই ঘটনা ঘটেছে। হুমায়রা মলিয়াইশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলামের ছোট মেয়ে।

এলাকার বাসিন্দা মাসুদ রানা বলেন, পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে মঙ্গলবার বিকেলে পুকুরের ঘাটে হাত-মুখ ধুতে গিয়ে পানিতে পড়ে যায়।

পরে খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যায় পুকুরে নিথর দেহ ভাসতে দেখে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একইদিন রাত ৯টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের হোসেন তারেক বলেন, জান্নাতুল হুমায়রা নামে এক শিশুকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তবে তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ট্যাগ: মিরসরাই
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬