সাগর হোসেন

নারী শিক্ষার্থীদের জন্য বিশ্বজুড়ে উচ্চশিক্ষার সেরা ৫ স্কলারশিপ

০২ মার্চ ২০২৬, ০৮:৪০ PM
নারী শিক্ষার্থীদের জন্য সেরা পাঁচ স্কলারশিপের খুঁটিনাটি জেনে নিন

নারী শিক্ষার্থীদের জন্য সেরা পাঁচ স্কলারশিপের খুঁটিনাটি জেনে নিন © সংগৃহীত

একসময় উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ ছিল তুলনামূলকভাবে কম, তবে সময়ের পরিবর্তনে সেই চিত্র এখন ভিন্ন। বর্তমান প্রেক্ষাপটে নারী শিক্ষার্থীরা নিজেদের শিক্ষা ও ক্যারিয়ার নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, বিভিন্ন চ্যালেঞ্জিং পেশায় যুক্ত হচ্ছেন এবং অ্যাকাডেমিক অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করছেন।

প্রতিবছর বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমান, যেখানে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে এবং অনেক ক্ষেত্রে পুরুষদের সমান হয়ে উঠছে। বিশেষ করে নারীদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সহায়তা দিতে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা আলাদা স্কলারশিপ ও ফেলোশিপ চালু করেছে। আজ আমরা বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে নারী শিক্ষার্থীদের জন্য সেরা পাঁচ স্কলারশিপ সম্পর্কে জানব। 

১. ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ

দক্ষিণ এশিয়ার নারী শিক্ষার্থী ও গবেষকদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে স্কলারশিপ প্রদান করে ব্রিটিশ কাউন্সিল। উইমেন ইন স্টেন (সাইন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথম্যাটিকস) নামে এই স্কলারশিপের আওতায় যুক্তরাজ্যের পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি বা আর্লি অ্যাকাডেমি ফেলোশিপ অর্জনের সুযোগ প্রদান করা হয়ে থাকে। বিশ্ববিদ্যালয় ভেদে আবেদনের সময়সীমার ভিন্নতা থাকে। 
 
এ স্কলারশিপ প্রোগ্রাম আমেরিকা, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নারীদের উন্নয়নের লক্ষ্যে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈশ্বিক অংশীদারত্বের অংশবিশেষ। যে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে, (১) কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন, (২) অ্যাঙ্কলিয়া রাসকিন ইউনির্ভাসিটি, (৩) ইউনির্ভাসিটি অব গ্রিনউইচ, (৪) ইউনির্ভাসিটি অব সাউদাম্পটন, (৫) কভেন্ট্রি ইউনির্ভাসিটি।

ব্রিটিশ স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন: স্নাতকোত্তর-পিএইচডি গবেষণায় ফুল-ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটি, করুন আবেদন

২. অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বৃত্তি

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ (এএএস) প্রোগ্রামটি উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য। দেশটির সরকার এ স্কলারশিপের জন্য অনুদান প্রদান করে। নেতৃত্বের গুণাবলি রয়েছে এবং পরিবর্তনে আগ্রহী শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। প্রোগ্রামটি এমন শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে, যারা তাদের দেশে ফিরে যেতে এবং স্নাতক হওয়ার পরে তাদের জাতির উন্নয়নে অবদানের জন্য দক্ষতা এবং জ্ঞান ব্যবহার করতে চান।

ব্ল ইকোনমি, স্বাস্থ্য, শিল্প-বাণিজ্য, পাবলিক পলিসি-অর্থনীতি-সুশাসনসহ ৭টি বিভাগে বিভিন্ন বিষয়ে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বৃত্তির মাধ্যমে পড়ার সুযোগ আছে। শুধু মাস্টার্সের জন্য এ স্কলারশিপ দেয়া হয়। নারী শিক্ষার্থীদের এ স্কলারশিপে আবেদনের জন্য বিশেষ উৎসাহ দেয়া হয়। 

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

৩. ইউনেসকো ফেলোশিপ

যে সকল নারী শিক্ষার্থীরা বিজ্ঞান, জীববিজ্ঞান, গণিত ও প্রকৌশল নিয়ে গবেষণা করতে চান, তাদের জন্য এই ফেলোশিপ। ১৯৯৮ সাল থেকে ল’রিয়েল-ইউনেসকো ফর উইমেন ইন সায়েন্স নামে এই ফেলোশিপ প্রদান করে থাকে ইউনেসকো।

ইউনেসকো স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

৪. জেনারেশন গুগল স্কলারশিপ

নারী শিক্ষার্থীদের কম্পিউটার বিজ্ঞানে পড়তে উৎসাহ দিতে ও নেতৃত্বের বিকাশের জন্য জেনারেশন গুগল স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে।  নির্বাচিত শিক্ষার্থীদের $৭০০০ মার্কিন ডলার প্রদান করে। 

জেনারেশন গুগল স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

৫. সিএফএ স্কলারশিপ 

এই স্কলারশিপটি প্রদান করে থাকে চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) ইনস্টিটিউট। নারীদের সিএফএ হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ দিতে এবং  ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট খাতে কর্মরত নারীদের বিশেষভাবে উৎসাহ দেয়ার জন্য এই স্কলারশিপ প্রদান করা হয়। প্রতিবছর সেপ্টেম্বর মাসে স্কলারশিপের জন্য আবেদন নেয়া হয়।

সিএফএ স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ট্রাস্টি বোর্ডের দ্বন্দ্বে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে প…
  • ১৫ মে ২০২৬
ছুটি ছাড়াই তৃতীয়বারের মতো কাফেলা নিয়ে হজে গেলেন প্রধান শিক্…
  • ১৫ মে ২০২৬
শনিবার ৯ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ১৫ মে ২০২৬
‘গঙ্গার ন্যায্য পানি না দিলে দিল্লির মসনদ কাঁপিয়ে দেব’— ভাস…
  • ১৫ মে ২০২৬
তামাকের প্রচারণামূলক ক্যাম্পেইন থাকায় কনসার্টের অনুমতি বাতি…
  • ১৫ মে ২০২৬
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের  মৃত্যু 
  • ১৫ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081