এইচএসসি পরীক্ষার্থীদের সহায়তায় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবির ও ছাত্রদল

২৬ জুন ২০২৫, ০৮:৩৭ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৫:১২ PM
বামে ছাত্রশিবির ও ডানে ছাত্রদল

বামে ছাত্রশিবির ও ডানে ছাত্রদল © টিডিসি

রাজধানীর পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় শিক্ষার্থীদের মাঝে মাস্ক, কলম, পরীক্ষার রুটিন ও পানির বোতল বিতরণ করেছে সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রশিবির ও ছাত্রদল।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকে কলেজের সামনে পরীক্ষার্থীদের সহায়তায় মাঠে নামে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। 

এ সময়ে পরীক্ষার্থীদের এবং সাথে আসা অভিভাবকদের পানি বিতরণ করেন। তারা পরীক্ষার হল খুঁজে পেতে পরীক্ষার্থীদের সাহায্য করেন, এবং মুখে মাস্ক পরতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

এ বিষয়ে সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি নুরুন্নবী আকন্দ দ্য ডেইলি কম্পাসকে বলেন, ‘এইচএসসি পরীক্ষার্থীরা আমাদের ভবিষ্যতের কর্ণধার। তাদের পাশে থাকতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। ছাত্রদলও খুব সুন্দর উদ্যোগ নিয়েছে। আমরা চাই ছাত্রদলও শিক্ষার্থীদের কল্যাণে এভাবে ভালো কাজের প্রতিযোগিতা করুক।’ 

সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জসীমউদ্দীন জসিম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ছাত্রদল সবসময় শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের এ কার্যক্রম পরীক্ষার শেষদিন পর্যন্ত অব্যাহত থাকবে।’

পে স্কেলের গ্রেডভিত্তিক বেতনের অসঙ্গতি দূর হচ্ছে, বিভিন্ন ভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে ৩৯ নিয়োগ
  • ০৫ নভেম্বর ২০২৬
গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আদালতে যাচ্ছেন পরীমনি, চাইবেন জামিন
  • ০৫ নভেম্বর ২০২৬
পে স্কেলের অসঙ্গতি দূর করতে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিকরা শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকায় ও শক্তিশালী ভয়েস না…
  • ০৫ নভেম্বর ২০২৬
নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময় জানাল এনটিআরসিএ
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950