শাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিটের শুনানি শেষ, দুপুরে আদেশ

১৯ জানুয়ারি ২০২৬, ১২:৪৪ PM
হাইকোর্ট

হাইকোর্ট © সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আজ দুপুর দুইটায় আদেশ দেবেন হাইকোর্ট।

সোমবার (১৯ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সব পক্ষের শুনানি শেষে আদেশের সময় নির্ধারণ করা হয়।

শুনানিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে আইনজীবী নির্বাচন স্থগিত না করার পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তিনি বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই।

এর আগে রবিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

রিট আবেদনে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। এমন অবস্থায় শাকসু নির্বাচন আয়োজন আইনসংগত নয়। আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগ: শাকসু
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬