ন্যাশনাল ট্যুরিজম কনফারেন্সে পোস্টার প্রেজেন্টেশনে চ্যাম্পিয়ন মেরিটাইম ইউনিভার্সিটি

১৯ জানুয়ারি ২০২৬, ১১:২১ AM
 পোস্টার প্রেজেন্টেশনে চ্যাম্পিয়ন মেরিটাইম ইউনিভার্সিটি

পোস্টার প্রেজেন্টেশনে চ্যাম্পিয়ন মেরিটাইম ইউনিভার্সিটি © টিডিসি ফটো

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘ন্যাশনাল ট্যুরিজম কনফারেন্স ২০২৬’-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। দেশের স্বনামধন্য ১৯টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিযোগিতা করে এই কনফারেন্সের পোস্টার প্রেজেন্টেশনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

গত ১৬ ও ১৭ জানুয়ারি রাবিপ্রবি এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো এই জাতীয় কনফারেন্সের আয়োজন করা হয়। কনফারেন্সের দ্বিতীয় দিনে (১৭ জানুয়ারি) সমাপনী অনুষ্ঠানে পোস্টার প্রেজেন্টেশনের ফলাফল ঘোষণা করা হয়। এতে মেরিটাইম ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের এমবিএ শিক্ষার্থী রায়হানুল বিনতে মতিন ও আকিব জাবের অনিক -এর টিম চ্যাম্পিয়ন হন। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছেন যথাক্রমে রাবিপ্রবি’র তৌফিক হাসান এবং জিসান আহমেদ। বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।

মেরিটাইম ইউনিভার্সিটি পোস্টার প্রেজেন্টেশনে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি এই জাতীয় সম্মেলনের প্রথম দিন (১৬ জানুয়ারি) মেরিটাইম ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম প্লেনারি সেশনে ‘Tourism Research Tomorrow: Introducing a Community-led Research Approach to Sustainability Indicator System’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন এবং দ্বিতীয় দিনে (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ টেকনিক্যাল সেশনে সেশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন।

'Tourism Tomorrow: Nature’s Next Fleck to Explore' প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই কনফারেন্সের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। সমাপনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল।

দুই দিনব্যাপী এই আয়োজনে টেকসই পর্যটন, ইকো ট্যুরিজম, ব্লু ইকোনমি, পর্যটনে এআই ও বিগ ডাটার ব্যবহার এবং কমিউনিটি ট্যুরিজম নিয়ে বিভিন্ন গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বিউপি, নর্থ সাউথ, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিসহ দেশের শীর্ষস্থানীয় ১৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক ইউজিসিতেই অনিয়মের পাহাড়, সরকার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তিন দফা কমার পর বাড়ল সোনার দাম
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল কলেজের অধ্যাপক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের এখনো সরাতে চায় ইসরায়েল: প্রতিরক্ষাম…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাইলস্টোন কলেজে একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬