নর্দান ইউনিভার্সিটিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪২ PM
নর্দান ইউনিভার্সিটিতে ইফতার মাহফিল

নর্দান ইউনিভার্সিটিতে ইফতার মাহফিল © সংগৃহীত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ক্যাম্পাসে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, রমজান মাস ইবাদতের মাস। এই মাসে বেশি বেশি ইবাদত ও দান করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের অনুষ্ঠান আয়োজনে উৎসাহ প্রদান করে উল্লেখ করে তিনি বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে নর্দান বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বিভাগীয় প্রধান সান্টু কুমার ঘোষ, বিবিএ কো-অর্ডিনেটর তওসিফ শাফায়েত আলী, লেকচারার কানিজ ফাতেমা অনন্যাসহ বিভাগের কয়েক শ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬