শাবিপ্রবি কর্মচারী ও শিক্ষার্থীদের ঈদের দিন নৈশভোজ করাবে ছাত্রশিবির

০৬ জুন ২০২৫, ০৪:২১ PM , আপডেট: ০৯ জুন ২০২৫, ০১:০২ AM
শাবিপ্রবি ও ছাত্রশিবির

শাবিপ্রবি ও ছাত্রশিবির © লোগো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অবস্থানরত সব ধর্মাবলম্বী শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পবিত্র ঈদুল আজহার দিন বিশেষ নৈশভোজের আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাবিপ্রবি শাখা।

শুক্রবার (৬ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক শিক্ষার্থী আর্থিক সংকট  বা পরীক্ষার কারণে ঈদের সময় নিজ বাড়িতে ফিরতে পারেন না। একাকিত্বের মধ্যে ঈদের দিনটি অতিবাহিত করতে হয় তাদের। এমনকি দায়িত্বরত অনেক কর্মচারীও বাসায় যেতে পারেন না। তাদের কথা চিন্তা করেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন । এমন বাস্তবতায় এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে পরিবারের অভাব কিছুটা হলেও লাঘব করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শাখা শিবির সভাপতি। 

শিবিরের শাখা সভাপতি তারেক মনোয়ার আরও বলেন, 'ঈদ হলো আনন্দ ও ভ্রাতৃত্বের উৎসব। কিন্তু অনেক শিক্ষার্থী নানা কারণে বাড়ি ফিরতে পারে না, তারা একা পড়ে যায়, ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়। আমরা চাই সেই একাকিত্ব দূর করতে, সবার মাঝে সম্প্রীতির বন্ধন গড়ে তুলতে। এই বিশেষ নৈশভোজের  আয়োজন সেই চেষ্টারই একটি অংশ। আমরা শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, প্রতি বছরের ন্যায় এবারও ক্যাম্পাসে অবস্থানরত কর্মচারীদের মাঝে গোস্ত বিতরণ করবো, যাতে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ে।'

 

শিশুদের ‘পিআইসিইউ’ চালুসহ অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয়ের পরিক…
  • ২৩ আগস্ট ২০২৬
নয়াপল্টনের কর্মী থেকে মহাসচিবের চেয়ার— রিজভীর উত্থানের গল্প
  • ২৩ আগস্ট ২০২৬
চুয়েট শিক্ষার্থীদের তৈরি রেসিং কার ও মঙ্গলযান প্রদর্শন করলে…
  • ২৩ আগস্ট ২০২৬
অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা
  • ২৩ আগস্ট ২০২৬
ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবিতে বৃক্ষ…
  • ২৩ আগস্ট ২০২৬
ক্রিয়েটিভ অর্থনীতি বাস্তবায়নে ন্যাশনাল পুল অব ডিজাইনার্স গঠ…
  • ২৩ আগস্ট ২০২৬