অটোরিকশার পেছনে লরির ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

০৭ জুলাই ২০২৫, ০৫:২৮ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:১৫ PM
দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা

দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে লরির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে ৫ বছর বয়সী এক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ সোমবার (৭ জুলাই) বিকাল ৩টা ২০ মিনিটে মিরসরাই পৌরসদরের কলেজ রোডের মুখে মহাসড়কে এই ঘটনা ঘটে৷

নিহত শিশু আলিফা উপজেলার হাইতকান্দি ইউনিয়নের জহির উদ্দিনের ছোট সন্তান৷

প্রত্যক্ষদর্শী তাহমিদ খান জানান, আজ বিকালে একটি সিএনজি অটোরিকশা কলেজ রোডের মাথায় আসলে হঠাৎ ব্রেক করে। এসময় পেছনে থাকা চলন্ত লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় সিএনজিটিকে। এতে সিএনজিতে মায়ের কোলে থাকা শিশু আলিফা ছিটকে পড়ে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন আগামীকালের…
  • ০৭ অক্টোবর ২০২৬
৮৯ শতাংশ পাথর কাটা শ্রমিক শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছেন, চাল…
  • ০৭ অক্টোবর ২০২৬
রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬