যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ধসে দুই প্রকৌশলীসহ নিহত ৩

০১ জুলাই ২০২৫, ০৫:১৪ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৭:২৫ AM
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করেন

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করেন © সংগৃহীত

যশোর শহরের সার্কিট হাউস পাড়ায় একটি নির্মাণাধীন আটতলা ভবনের পঞ্চম তলার বারান্দা ভেঙে পড়ে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে ‘ইকবাল মঞ্জিল’ নামের ভবনটিতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার আজিজুর রহমান ও সাব কন্টাক্টর কাম মিস্ত্রি নুরু মিয়া। তারা ৫ বছরের বেশি সময় ধরে এ ভবন‌ নির্মাণের কাজ করছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হঠাৎ বিকট শব্দে এলাকাবাসী ছুটে এসে দেখতে পান, তিনজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছেন। পরে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: জুলাইয়ের প্রথম দিনেও মিছিলের সামনে ছিলেন আবু সাঈদ

স্থানীয় বাসিন্দা আবদুল খলিল হোসেন বলেন, ‘হঠাৎ বিকট শব্দ শুনে বাসা থেকে বের হয়ে দেখি তিনজন নিচে পড়ে আছেন। দ্রুত তাদের হাসপাতালে পাঠাই। পরে শুনি, তারা সবাই মারা গেছেন। মনে হচ্ছে, ভবনের নির্মাণকাজে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।’

ঘটনার পরপরই যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবার থেকে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬