যশোরে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

২৯ মে ২০২৫, ০৫:০২ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ১১:৩৬ PM
গ্রেপ্তারকৃত মাদক কারবারী

গ্রেপ্তারকৃত মাদক কারবারী © টিডিসি

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ মো. সেলিম রেজা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে কোতোয়ালি থানার চাঁচড়া চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি’র একটি দল। এ সময় তার দেহ তল্লাশি করে সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ফেনসিডিলের বোতলগুলো উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সেলিম রেজার বাড়ি যশোরের শার্শা উপজেলার কন্যাদহ গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬