যশোরে জামায়াত নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

২৯ মে ২০২৫, ১০:৪৪ PM , আপডেট: ৩১ মে ২০২৫, ১০:০৩ AM
জামায়াত নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

জামায়াত নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ © টিডিসি ফটো

যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর উলামা বিভাগের সভাপতি হাফেজ শামসুল হুদাকে একটি দোকান থেকে জোরপূর্বক তুলে নিয়ে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৯মে) বিকালে স্থানীয় জামায়াত ও এলাকাবাসীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রোহিতা বাজার প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জামায়াতের মণিরামপুর উপজেলা সদস্য মোজাহার আলীর নেতৃত্বে বক্তব্য রাখেন রোহিতা ইউনিয়ন আমির দেলোয়ার হোসেন, রোহিতা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিন ভূঁইয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম ও ইউনিয়ন জামায়াত সদস্য আব্দুল আলিম ।

সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে জামায়াত কর্মী শামসুল হুদার ওপর হামলা চালানো হয়েছে। এ ধরনের হামলা গণতান্ত্রিক অধিকার হরণের শামিল এবং তা কখনোই মেনে নেওয়া হবে না। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বেদোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

ড. আ ন ম এহছানুল হক মিলন উচ্চ বিদ্যালয় পেল একাদশে পাঠদানের …
  • ১২ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে শিক্ষিকাকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায়…
  • ১২ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল, সমন্বয় হবে রমজ…
  • ১২ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে গভীর রাতে সরকারি অফিসে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ ন…
  • ১২ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা শিক্ষা বো…
  • ১২ নভেম্বর ২০২৬
চুল পড়া কমাতে আলোচনায় নতুন যে চিকিৎসাপদ্ধতি
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950