ভুল করে গ্যাস ট্যাবলেট খেয়ে প্রাণ গেল গৃহবধূর

২৮ জুন ২০২৫, ১১:৪০ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ১২:৪৯ PM
ভোলা সদর হাসপাতাল

ভোলা সদর হাসপাতাল © সংগৃহীত

ভোলার লালমোহন উপজেলায় চালের পোকা দমনে ব্যবহৃত গ্যাস ট্যাবলেট ভুলবশত খেয়ে মোসা. আমেনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) বিকেলে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আমেনা বেগম লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মঙ্গলসিকদার এলাকার বাসিন্দা মো. সালাহউদ্দিনের স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ঘরের কাজের ফাঁকে আমেনা বেগম ভুল করে চালের পোকা দমনের জন্য রাখা গ্যাস ট্যাবলেটকে ক্যালসিয়ামের ট্যাবলেট ভেবে গ্রহণ করেন। কিছু সময়ের মধ্যেই তার শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা দেয় এবং তিনি চিৎকার করতে থাকেন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। বিকেলেই চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূ আমেনা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950