ভোলায় ভেঙে যাওয়া বাঁধ মেরামতে বাংলাদেশ নৌবাহিনী

৩১ মে ২০২৫, ০৪:০২ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ০৩:৩১ PM
বাঁধ মেরামতে বাংলাদেশ নৌবাহিনী

বাঁধ মেরামতে বাংলাদেশ নৌবাহিনী © টিডিসি

ভোলার তজুমদ্দিন উপজেলার সুচগেট এলাকায় প্রবল জোয়ারের স্রোতে ভেঙে যাওয়া বাঁধ মেরামতে সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে নৌবাহিনীর একটি দল বাঁধ মেরামতের কার্যক্রমে অংশ নেয়।

স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে এবং এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত গতিতে বাঁধ পুনঃনির্মাণের কাজ শুরু হয়েছে। দুর্যোগের মুহূর্তে বাংলাদেশ নৌবাহিনীর এই দ্রুত সাড়া স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।

এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘বাঁধটি ভেঙে যাওয়ার পর আমরা প্রচণ্ড আতঙ্কে ছিলাম। কিন্তু নৌবাহিনী দ্রুত এসে পাশে দাঁড়িয়েছে। তাদের উপস্থিতি ও সহায়তায় এখন আমরা অনেকটা নিশ্চিন্ত।’

নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুততম সময়ে বাঁধটি মেরামতের কাজ শেষ করার চেষ্টা করছি।’

প্রসঙ্গত, সাম্প্রতিক ঘূর্ণিঝড় ও অস্বাভাবিক জোয়ারের ফলে ভোলার উপকূলীয় এলাকার একাধিক বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও দুর্যোগের ঝুঁকি মাথায় রেখে এসব এলাকায় টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে।

মেরি স্টোপস বাংলাদেশে জনবল নিয়োগ, আবেদন ই-মেইলে
  • ২৩ অক্টোবর ২০২৬
৭ পদে শিক্ষকসহ ২১ জনকে নিয়োগ দেবে সেনা পাবলিক স্কুল ও কলেজ
  • ২৩ অক্টোবর ২০২৬
দোকান ‘দখল’ ও মারধরের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার…
  • ২৩ অক্টোবর ২০২৬
নতুন পদ পেলেন হাসনাত-সারজিস-পাটওয়ারী-আসিফ, এনসিপির কেন্দ্রী…
  • ২৩ অক্টোবর ২০২৬
সড়কে প্রাণ হারালেন মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী এসআই মিজান…
  • ২৩ অক্টোবর ২০২৬
এআইইউবিতে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৩ অক্টোবর ২০২৬