দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধনে প্রস্তুত ৪০০ শ্রমিক

১৬ মার্চ ২০২৬, ১১:৩৮ AM
শ্রমিকরা কোদাল, ডালি ও বেড়ুয়া প্রস্তুত

শ্রমিকরা কোদাল, ডালি ও বেড়ুয়া প্রস্তুত © টিডিসি

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এ সময় তিনি একযোগে দেশের ৫৩টি খালের খনন কার্যক্রমেরও উদ্বোধন করবেন।

কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিতে প্রায় ৪০০ শ্রমিক প্রস্তুত রয়েছেন। সোমবার সকাল থেকেই শ্রমিকরা কোদাল, ডালি ও বেড়ুয়া নিয়ে জনসভাস্থলে অবস্থান করছেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই তারা সাহাপাড়া খাল খনন কাজে অংশ নেবেন।

জানা গেছে, দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগর ঢেপা নদী থেকে উৎপত্তি হওয়া এই খালটি বলরামপুর সাহাপাড়া হয়ে তেলমাখার ঘাট পর্যন্ত প্রায় ১২ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ। এই খাল খনন কার্যক্রমের মাধ্যমেই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হবে।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল ও জলাশয় খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

এদিকে কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই জনসভাস্থলে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি বাড়তে শুরু করেছে।

খাল খনন কাজে অংশ নিতে আসা শ্রমিক আব্দুল করিম বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে ছিল। খনন কাজ শুরু হলে এলাকার পানি নিষ্কাশন সহজ হবে।

স্থানীয় কৃষক আবুল হোসেন বলেন, খালটি খনন করা হলে জমিতে সেচ ব্যবস্থা সহজ হবে এবং পানি চলাচল স্বাভাবিক হবে। এতে কৃষকরা উপকৃত হবেন।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬