ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ও ট্রেইনি ব্যাংকিং অফিসার নেবে এনআরবি ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

১৬ মার্চ ২০২৬, ১২:০৪ PM , আপডেট: ১৬ মার্চ ২০২৬, ১২:০৫ PM
ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ও ট্রেইনি ব্যাংকিং অফিসার নিয়োগে আবেদন চলছে এনআরবি ব্যাংকে

ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ও ট্রেইনি ব্যাংকিং অফিসার নিয়োগে আবেদন চলছে এনআরবি ব্যাংকে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনআরবি ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) ও ট্রেইনি ব্যাংকিং অফিসার (টিবিও)’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: এনআরবি ব্যাংক পিএলসি;

পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) ও ট্রেইনি ব্যাংকিং অফিসার (টিবিও);

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ৩০,০০০ টাকা (প্রবেশনকালীন)। প্রবেশনকাল শেষে ৪০,০০০ টাকা। এবং ট্রেইনি ব্যাংকিং অফিসার ২৫,০০০ টাকা (প্রবেশনকালে)। প্রবেশনকাল শেষে ৩০,০০০ টাকা;

আরও পড়ুন: ব্যাংক এশিয়া নিয়োগ দেবে ম্যানেজমেন্ট ট্রেইনি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ৩২ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ দেবে প্রাইম ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*এসএসসিতে জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৪ এবং স্নাতক ও স্নাতকোত্তরে ৪ স্কেলে ন্যূনতম ২.৫০ থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মার্চ ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: এনআরবি ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট

আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পাসের হার ৯৭.৫৬%, জিপিএ-৫ কমেছে ৩…
  • ৩১ অক্টোবর ২০২৬
পাস করা সাড়ে ৫ লাখ পরীক্ষার্থীর ‘এ+’ ৩৫ হাজার, ‘এ’, ‘এ-’, ‘…
  • ৩১ অক্টোবর ২০২৬
পাসে শতভাগ, জিপিএ-৫ এ চার বছরের রেকর্ড ভাঙল ফেনী গার্লস ক্য…
  • ৩১ অক্টোবর ২০২৬
আলিম পরীক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার অসাধারণ সাফল্য
  • ৩১ অক্টোবর ২০২৬
ময়মনসিংহ বোর্ডে শীর্ষে ময়মনসিংহ, তলানিতে জামালপুর
  • ৩১ অক্টোবর ২০২৬
ভিকারুননিসায় জিপিএ ৫ কমেছে অর্ধেক, বেড়েছে ফেল—খারাপ ফলের কা…
  • ৩১ অক্টোবর ২০২৬