নিখোঁজ ৫ দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

২২ জুন ২০২৫, ০৮:২৩ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:২৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর আলিফ খান (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২জুন) বিকেলে পুলিশ উপজেলার নিগুয়ারী ইউনিয়নের স্বল্প ছাপিলা গ্রামের প্রতিবেশী জনৈক ওয়াসিম খানের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।

নিহত আলিফ খান ওই গ্রামের কানন খানের ছেলে। গত বুধবার দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় । বিষয়টির নিশ্চিত করেন পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজের পর পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। রবিবার বিকেলে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দক্ষিণে প্রতিবেশী ওয়াসিম খানের পুকুরে কচুরিপানার ভেতর শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য  ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, পাঁচ দিনে শিশুটির মরদেহ গলতে শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

 

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিইউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬