নদী পার হওয়ার সময় স্রোতে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

০৩ জুন ২০২৫, ০১:১০ PM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০৭:০৮ PM
এনামুল

এনামুল © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নে গরুর পাল নিয়ে নদী পার হওয়ার সময় স্রোতে ভেসে যাওয়া এনামুল (২০) নামের যুবকের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। আজ মঙ্গলবার (৩ জুন) দুপুর ১২টার দিকে ডুবে যাওয়ার কাছাকাছি স্থান থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। 

গতকাল সোমবার বিকেলের দিকে উপজেলার মোজাফফর ইউনিয়নের বরনি নদীতে নিখোঁজ হন এনামুল।

এনামুল উপজেলার মোজাফফর ইউনিয়নের মোজাফফর গ্রামের মুহাম্মদ বিল্লাল মিয়ার ছেলে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বিকেলের দিকে হাওরে গরু আনতে যান এনামুল। গরু নিয়ে নদী পার হওয়ার সময়  নদীর স্রোতে ভেসে যান এনামুল। গরুগুলো পাড়ে উঠলেও এনামুল আর পাড়ে উঠতে পারেনি। এর পর থেকে এনামুল নিখোঁজ ছিলেন। স্থানীয়দের ধারণা, তিনি পানিতে ডুবে মারা গেছেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এনামুল নামের এক যুবকের ভাসমান লাশ ডুবুরি দল উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ: নিহত
ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950