কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার, ফেসবুকে পোস্ট—‘বুকের ভেতরের চঞ্চল পাখিটা মরে গেছে’

১০ মে ২০২৫, ১২:১৭ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ১০:৩০ PM
নিহত কিশোর জয় ঘোষ

নিহত কিশোর জয় ঘোষ © সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় জয় ঘোষ (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ধারণা সংশ্লিষ্টদের। মৃত্যুর আগে ফেসবুকে একাধিক আবেগঘন পোস্ট করেছে কিশোর। শুক্রবার (৯ মে) রাতে পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর ঘোষপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত জয় ঘোষ এলাকার বিপ্লব ঘোষের ছেলে। জয় ‘Psy cho’ নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করতো। তার ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, সেখানে একাধিক আবেগঘন ও হতাশামূলক পোস্ট রয়েছে।

সর্বশেষ পোস্টে জয় লেখে—‘আমাকে ছাড়া তুমি ভালোই থাকবা আমি সেটা ভালো করেই জানি’, ‘তোমাকে ভুলতে না পারাটা হলো আমার ভালোবাসা’, ‘আমার বুকের ভেতর যে চঞ্চল পাখিটা অনবরত ডানা ঝাপটাতো সে মরে গেছে!’ ও ‘Good বাই’।

আরও পড়ুন: শেকৃবিতে প্রশাসনের উপস্থিতিতে ছাত্রদলের দুই গ্রুপের হাতাহাতি, বিস্ফোরণ

স্থানীয় বাসিন্দাদের ধারণা, জয় একটি প্রেমের সম্পর্কে জড়িত ছিল। সম্প্রতি মনোমালিন্যের জেরে মানসিকভাবে ভেঙে পড়ে সে। বিষয়টি নিয়ে পরিবারের মধ্যেও কলহ চলছিল বলে জানা গেছে।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহ ও মানসিক চাপজনিত আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।

টুপটুপ রিসোর্টে আগুন ছড়িয়ে পড়ে কীভাবে, তদন্তে উঠে এল যেসব ত…
  • ২৩ অক্টোবর ২০২৬
আসামি ধরে থানায় ফেরার পথে সড়কে ঝরল বিএনপি নেতা ও এসআইয়ের প্…
  • ২৩ অক্টোবর ২০২৬
চার পদে ৪৪০ জনকে নিয়োগ দেবে আরআরএফ
  • ২৩ অক্টোবর ২০২৬
ফের চালু হচ্ছে এনইআইআর, অবৈধ ও অনিবন্ধিত মোবাইল ফোনের ভবিষ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
সকালের নাশতায় ভাত খাওয়া কতটা স্বাস্থ্যকর?
  • ২৩ অক্টোবর ২০২৬
অপ্রতীমকে হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে চার্জশিট, পুলিশের ত…
  • ২৩ অক্টোবর ২০২৬