সাতক্ষীরা সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন করল বিএসএফ

১৯ জুন ২০২৫, ১২:০২ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৯:৩২ PM
সাতক্ষীরা সীমান্ত দিয়ে  পুশইন চার নারী

সাতক্ষীরা সীমান্ত দিয়ে পুশইন চার নারী © টিডিসি ছবি

ভারত থেকে পুশইন করে ছয়জনকে ফেরত পাঠিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে চারজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। বুধবার (১৮ জুন) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। পরে বিজিবি তাদের আটক করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ফেরত আসা ব্যক্তিরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং সেখানকার বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন। ভারতীয় পুলিশ তাদের মুম্বাইয়ের বিভিন্ন এলাকা থেকে আটক করে। পরে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে।

তিনি আরও জানান, ফেরত আসা ছয়জনের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়ায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনজনের পরিচয় যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে তারাও পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রত্যেকেই বাংলাদেশি নাগরিক বলেও নিশ্চিত করেন তিনি।

বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬