হবিগঞ্জে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

১৭ জুন ২০২৫, ০১:২৪ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০২:৪৪ PM
পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে

পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে © টিডিসি

হবিগঞ্জের চুনারুঘাটে পুকুর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। সোমবার (১৬ জুন) বেলা ১১টার দিকে উপজেলার পাইকপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর নাম ইসমত আরা (৩৫)।

স্থানীয় পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ইসমত আরা ওই দিন সকালে ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে কাপড়-চোপড় নিয়ে বাড়ির পুকুরে যান। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরপাড়ে তার ব্যবহৃত কাপড়-চোপড় দেখে সন্দেহ করেন। পরে তারা ফায়ার সার্ভিস ও থানায় খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পুকুর থেকে ইসমত আরার মরদেহ উদ্ধার করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোহাম্মদ নুর আলম জানান, মরদেহ উদ্ধার করে থানা হস্তান্তর করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ঘটনার তদন্তের জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

কোচিং শেষে ফেরার পথে শিশুকে হত্যা, লাশ পরিত্যক্ত ঘরে—হত্যা …
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
স্বঘোষিত ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন গ্রেপ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
যশোরে আওয়ামী লীগের নেতা আটক
  • ১৪ নভেম্বর ২০২৬
সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুলে শিক্ষকসহ বিভিন্ন প…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফের আর্জেন্টিনায় খেলবেন মেসি, সূচি চূড়ান্ত
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950