বাড়ির পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১০ মে ২০২৫, ০৫:৩৪ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ১১:৪৫ PM
নিহত জান্নাতির স্বজনদের আহাজারি

নিহত জান্নাতির স্বজনদের আহাজারি © টিডিসি

কুড়িগ্রাম সদর উপজেলায় ফসলি জমি থেকে জান্নাতি (১৫) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১০ মে) সকাল আটটার দিকে উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া গ্রামে বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জান্নাতি স্থানীয় কাগজিপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ও কৃষক জাহিদুল হকের মেয়ে।

পুলিশ জানায়, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে হত্যার আলামত পাওয়া গেলেও ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের লোকজন জানান, নিহত জান্নাতি রাতে ঘরেই ছিল। পরে সকালে বাড়ির পাশের জমিতে তার লাশ পাওয়া যায়। জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পরে বলে ধারণা করছে নিহতের পরিবার।

আরও পড়ুন: গাজা সংহতিতে শিক্ষার্থীদের বাধা দেওয়া বিএমইউ শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত কমিটি

কুড়িগ্রাম সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬