পাবনায় র‌্যাবের অভিযানে বার্মিজগানসহ আটক ২

১৪ মার্চ ২০২৬, ১২:১৩ PM
র‌্যাবের অভিযানে আটক দুজন ও জব্দ করা বার্মিজগান। বৃহস্পতিবার রাতে পাবনা র‌্যাব কার্যালয়ে

র‌্যাবের অভিযানে আটক দুজন ও জব্দ করা বার্মিজগান। বৃহস্পতিবার রাতে পাবনা র‌্যাব কার্যালয়ে © সংগৃহীত

পাবনা সদর উপজেলায় র‌্যাবের অভিযানে একটি বিদেশি বার্মিজগানসহ দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার হরিনারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার ধর্মগ্রামের মৃত সাকের প্রামানিকের ছেলে আবু বক্কর প্রামানিক (৫৮) ও একই এলাকার মৃত আবু তাহের প্রামাণিকের ছেলে ইসলাম প্রামানিক (৪৮)।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট ওয়াহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল সদর উপজেলার হরিনারায়নপুর এলাকায় অভিযান চালায়। 

এ সময় আবু বক্কর প্রামানিক ও ইসলাম প্রামানিককে আটক করে র‌্যাব সদস্যরা। সেই সঙ্গে তাদের কাছ থেকে একটি বিদেশি বার্মিজগান, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়।

র‌্যাব-১২ কমান্ডার আরও জানান, ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এ ধারায় মামলা করে আটক দুজনকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬