ব্রহ্মপুত্র নদে একসঙ্গে ভেসে উঠলো ২ ভাইয়ের মরদেহ

১২ মে ২০২৫, ০২:২০ AM , আপডেট: ১২ মে ২০২৫, ১২:৩৩ PM
নিখোঁজ দুই ভাইয়ের মর‌দেহ দেখতে মানুষের ভিড়

নিখোঁজ দুই ভাইয়ের মর‌দেহ দেখতে মানুষের ভিড় © সংগৃহীত

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নে‌মে ডু‌বে নিখোঁজ ইব্রা‌হিম ও ইমরান হো‌সেন না‌মে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ক‌রে‌ছেন স্থানীয়রা। সোমবার (১২‌ মে) সকাল ৭টার দি‌কে উপ‌জেলার হা‌তিয়া ইউনিয়নের পা‌লের ঘাট এলাকা থে‌কে তা‌দের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)‌ জিল্লুর রহমান।

জানা গে‌ছে, শিশু ইব্রা‌হিম আলী (১২) ও ইমরান হো‌সেন (৮) আপন দুই ভাই। গত শ‌নিবার (১০ মে) বিকাল ৩টার দি‌কে উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকু‌ঠি গ্রা‌মে ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নে‌মে ডু‌বে যায় তারা।

খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভি‌সের ডুবু‌রি দল এবং স্থানীয়‌দের সহায়তায় অ‌নেক খোঁজাখুঁ‌জি ক‌রেও তাদের সন্ধান পাওয়া যায়‌নি। প‌রে আজ সোমবার সকা‌লে ঘটনাস্থল থে‌কে তিন কি‌লো‌মিটার ভা‌টি‌তে হা‌তিয়া ইউনিয়‌নের পা‌লের ঘাট এলাকায় দুই ভাই‌য়ের মর‌দেহ ভাস‌তে দে‌খে উদ্ধার ক‌রে স্থানীয়রা।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)‌ জিল্লুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মিরসরাইয়ে অপহৃত ব্যবসায়ী উদ্ধার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই চাকরি দেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির বিজয়-২৪ হলে আসন খালি থাকলেও বৈধ সিট বণ্টনে বিলম্ব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসআইআর স্কুলের অনিয়ম খতিয়ে দেখতে তদন্তে যাচ্ছে মাউশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আওয়াজ উঠছে ‘আওয়াজ ডট বিডি’-তে, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ শতাংশই…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9