জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাত ৮ মরদেহের পরিচয় জানতে চায় সরকার

১২ মে ২০২৫, ০৬:০৩ AM , আপডেট: ১৭ মে ২০২৫, ১১:৪০ AM
জুলাই আন্দোলন

জুলাই আন্দোলন © ফাইল ফটো

জুলাই বিপ্লবে শহিদ অজ্ঞাতনামা ৮টি মরদেহের পরিচয় উদ্‌ঘাটনে সহায়তার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। লাশগুলো ইসলামী জনকল্যাণ সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন হয়েছিল বলে জানা গেছে। আজ সোমবার (১২ মে) তথ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই বিপ্লবের পর ৮১ বেওয়ারিশ মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্যোগে ঢাকা মেডিকেলের মর্গ থেকে পোস্টমর্টেম শেষে রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানে দাফন করা হয়। 

আরো বলা হয়েছে, এর মধ্যে আটটি মরদেহ জুলাই বিপ্লবের শহিদদের বলে অনুসন্ধান করে নিশ্চিত হওয়া গেছে। এ পর্যন্ত মরদেহগুলোর পরিচয় শনাক্ত না হওয়ায় তদন্তের স্বার্থে পরিচয় উদ্ধার করা প্রয়োজন। মরদেহগুলোর বয়স,শারীরিক বৈশিষ্ট্য, ধর্ম, পোশাক, আঘাতের ধরন, মরদেহ প্রাপ্তিস্থান বিষয়ক বর্ণনা পাওয়া যাবে তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে।

ওয়েবসাইটের ঠিকানা: (https://pressinform.gov.bd/site/notices/6e19f3e6-5640-4cd9-9455-bd927271fa19/) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং ঢাকার শাহবাগ থানায়।

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬