বাংলাদেশি ১৫ গরু ফেরত পাঠাল বিএসএফ

১৫ জুন ২০২৫, ০৯:৩৬ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৬:০৪ PM
 বাংলাদেশি ১৫টি গরু ফেরত পাঠিয়েছে বিএসএফ

বাংলাদেশি ১৫টি গরু ফেরত পাঠিয়েছে বিএসএফ © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা দিয়ে অনিচ্ছাকৃতভাবে ভারতে চলে যাওয়া বাংলাদেশি ১৫টি গরু ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (১৫ জুন) বিকেলের দিকে এসব গরু বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে আখাউড়ার সীমান্তসংলগ্ন এলাকায় ঘাস খাওয়ানোর জন্য গরু চরাতে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। এ সময় ভারতের সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা গরুগুলো সরিয়ে নিতে সতর্ক করেন। স্থানীয়রা বিষয়টি গুরুত্ব না দেওয়ায় পরে সকাল ১০টার দিকে বিএসএফ গরুগুলো তাড়ানোর চেষ্টা করে। একপর্যায়ে গরুগুলো ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে।

বিষয়টি জানার পর বিএসএফ আখাউড়া স্থলবন্দরের বিজিবি ক্যাম্পকে অবহিত করে। এরপর সুবেদার নুরুল আমিনের নেতৃত্বে বিজিবির একটি প্রতিনিধি দল সীমান্তে গিয়ে বিএসএফের সঙ্গে বৈঠক করে। যৌথ আলোচনায় গরুগুলো ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন আগরতলার ৪২/এসিপি ক্যাম্পের ইনচার্জ এসআই অমিত ভার্মা। বৈঠক শেষে বিকেলের দিকে গরুগুলো বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের গরু শনাক্ত করে নিয়ে যান।

এ বিষয়ে সুবেদার নুরুল আমিন বলেন, "বিএসএফ কোনো গরু আটক করেনি। ঘাস খাওয়ার সময় গরুগুলো নিজেরাই সীমান্ত পেরিয়ে গিয়েছিল। পরে বিএসএফ আমাদের জানালে আমরা গিয়ে বিষয়টি সমাধান করি।"

স্থানীয় তিনজন নারী জানান, আগেও ওই সীমান্ত এলাকাগুলোতে গরু চরানো হতো, কখনো কোনো বাধা ছিল না। তবে সম্প্রতি বিএসএফের কড়াকড়ি বেড়েছে। এখন প্রায় প্রতিদিনই তারা উপস্থিত হয়ে স্থানীয়দের ফিরে যেতে বলে। আজকের ঘটনায় বিজিবিও সবাইকে সতর্ক করে গরু ওই এলাকায় না নিয়ে যেতে অনুরোধ করেছেন।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬