সংখ্যালঘু ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন

০৪ জুন ২০২৫, ০৭:০০ PM , আপডেট: ০৫ জুন ২০২৫, ০২:৩৮ PM
নিরাপত্তা ও চাঁদাবাজদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগীরা

নিরাপত্তা ও চাঁদাবাজদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগীরা © টিডিসি

পাবনায় চাঁদা না দেয়ায় সনাতন ধর্মাবলম্বীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের হুমকির অভিযোগ উঠেছে। দেওয়া হয়েছে হত্যার হুমকিও। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। 

বুধবার (৪ জুন) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে শহরের পাথরতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসেন তারা। পরে মানববন্ধন শেষে নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয়া হয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য দেন, অভি রায়, জয়দেব, আকাশ দাস, বিজয় কুমার, শ্যামল রবি দাস, উৎস কুন্ডু সহ অনেকে।

বক্তব্যে তারা বলেন, ৫ আগস্টের পর একটি চক্র পাথরতলা এলাকার সনাতন ব্যবসায়ীদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে। সেটি না দেয়ায় ক্রমাগত হুমকি ধামকি দিয়ে যাচ্ছে তারা। ইতোমধ্যে মব সৃষ্টি করে এলাকায় আতঙ্ক তৈরি সহ নানা ধরণের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে। এতে নিরাপত্তাহীনতায় দিন কাটছে তাদের। দ্রুত এ সকল চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।



আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ, আহত ৭ পুলিশ
  • ২৩ নভেম্বর ২০২৬
গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬