চাঁদা না পেয়ে দোয়া মাহফিলের খাবার ফেলে দেওয়া সেই বিএনপি নেতাকে শোকজ

২২ মে ২০২৫, ১২:৫৯ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ PM
কাজী খায়রুজ্জামান শিপন

কাজী খায়রুজ্জামান শিপন © সংগৃহীত

চাঁদাবাজি, ঘের দখল ও দলীয় নেতাকর্মীদের হয়রানিসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি। বুধবার (২১ মে) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

দীর্ঘদিন ধরে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে কাজ করে আসছেন খায়রুজ্জামান শিপন। তবে গত বছরের ৫ আগস্টের পর  তার বিরুদ্ধে একের পর এক চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায়, ঘের দখল ও নিজের দলের নেতাকর্মীদের হয়রানির অভিযোগ উঠে।

সবশেষ অভিযোগ উঠে গত ১৬ মে (শুক্রবার) মোরেলগঞ্জ উপজেলার বারইখালি ইউনিয়নের উত্তরসূতারলী গ্রামে এক দোয়া মাহফিলের আয়োজনকে কেন্দ্র করে। স্থানীয় প্রবাসী জাহিদের বাড়িতে অনুষ্ঠিত ওই মাহফিলে চাঁদা না দেওয়ায় খাবার নষ্ট করার ঘটনা ঘটে বলে অভিযোগ। শিপনের চাচাতো ভাই কাজী সাইফুজ্জামান রাসেল ও তার অনুসারীরা এই ঘটনায় জড়িত বলে দাবি করেছেন প্রবাসীর পরিবার।

প্রবাসী জাহিদের ভাই নাজমুল হাসান রানার স্ত্রী মুকুল বেগম জানান, ‘আমার স্বামীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন রাসেল। চাঁদা না দেওয়ায় রাসেল তার সহযোগীদের নিয়ে বাড়িতে এসে দোয়ার খাবার ফেলে দেন।’

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয় নেতাকর্মীদের ধারণা, এই ভিডিও এবং দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতেই খায়রুজ্জামান শিপনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তবে এখনও পর্যন্ত ভুক্তভোগী পরিবার থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি এবং প্রশাসনের পক্ষ থেকেও কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9