ছোট্ট এক ভিডিও ক্লিপেই ব্রাজিলের ‘জাতীয় বেইমান’ রাফিনিয়া!

১৬ নভেম্বর ২০২৬, ১১:৫৭ AM
 ব্রাজিলের জার্সিতে বিবর্ণ রাফিনিয়া

ব্রাজিলের জার্সিতে বিবর্ণ রাফিনিয়া © সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বার্সেলোনার একটি সাক্ষাৎকারের ছোট্ট ভিডিও ক্লিপের কারণে ব্রাজিলের সমর্থকদের সমালোচনার মুখে পড়েছেন রাফিনিয়া। ওই ক্লিপে জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির কাছে খেলোয়াড়দের মাঠে থাকার সময় সতর্কভাবে ব্যবস্থাপনার অনুরোধ করতে দেখা যায় তাঁকে। ভিডিওর আংশিক বক্তব্য ছড়িয়ে পড়ার পর সমর্থকেরা রাফিনিয়াকে ‘জাতীয় বেইমান’ বলে আখ্যা দিয়েছেন। তবে পুরো সাক্ষাৎকার শুনলে তাঁর বক্তব্যের ভিন্ন অর্থ পাওয়া যায়।

বার্সেলোনার অফিশিয়াল চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রাফিনিয়া মূলত খেলোয়াড়দের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে মাঠে খেলানোর কথা বলেছেন। তাঁর যুক্তি, অতিরিক্ত ক্লান্তি থেকে চোট পেলে ক্ষতিগ্রস্ত হবে ব্রাজিল দলই। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বক্তব্যের একটি অংশ ছড়িয়ে পড়ায় বিষয়টি ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে।

ব্রাজিলের সংবাদমাধ্যম ও’গ্লোবোর সাংবাদিক ডগলাস চেকোনেলো লিখেছেন, এই ভিডিওর কারণে সমর্থকদের একাংশের মধ্যে রাফিনিয়াকে নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। অথচ জাতীয় দলের হয়ে খেলতে তাঁর আগ্রহের প্রমাণ রয়েছে সাম্প্রতিক ঘটনাগুলোতেই।

জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে রাফিনিয়া আগেভাগেই অস্ত্রোপচার করিয়েছিলেন। বার্সেলোনা চেয়েছিল আন্তর্জাতিক বিরতিতে তাঁর অস্ত্রোপচার করাতে। কিন্তু জাতীয় দলের হয়ে খেলার সুযোগ নিতে চিকিৎসার সময় এগিয়ে আনেন তিনি।

গত শনিবার জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি মার্কিনিওস। তাঁর অনুপস্থিতিতে ব্রাজিলের অধিনায়কের দায়িত্ব পান রাফিনিয়া। আনচেলত্তির এই সিদ্ধান্তও দেখায়, কোচের কাছে তাঁর গুরুত্ব কতটা।

সাক্ষাৎকারে রাফিনিয়া জানিয়েছেন, শারীরিক অবস্থা যতটা অনুমতি দেবে, ব্রাজিলের হয়ে ততটাই খেলতে চান। তাঁর ভাষায়, ‘সম্ভব প্রতিটি মিনিটই’ মাঠে থাকতে চান তিনি।

তবে জাতীয় দলে রাফিনিয়ার পারফরম্যান্স নিয়ে সমালোচনার জায়গা রয়েছে। বার্সেলোনায় দুর্দান্ত খেললেও ব্রাজিলের জার্সিতে এখনো একই ধারাবাহিকতা দেখাতে পারেননি। সর্বশেষ বিশ্বকাপেও চোটের কারণে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের পর আর খেলতে পারেননি তিনি।

এদিকে বার্সেলোনায় কোচ হান্সি ফ্লিকের অধীনে উইঙ্গারের পাশাপাশি আক্রমণের কেন্দ্রেও খেলছেন রাফিনিয়া। নতুন মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে ১৪ ম্যাচে করেছেন ১৯ গোল। আনচেলত্তিও জাতীয় দলে তাঁকে একই ধরনের ভূমিকায় ব্যবহারের কথা ভাবছেন।

তবে বার্সেলোনা ও ব্রাজিলের খেলার ধরনে পার্থক্য থাকায় জাতীয় দলে তাঁর কার্যকর ভূমিকা নিশ্চিত করতে কৌশলগত পরিবর্তন প্রয়োজন। তাই একটি অসম্পূর্ণ ভিডিও দেখে রাফিনিয়াকে ‘জাতীয় বেইমান’ আখ্যা দেওয়ার আগে তাঁর পুরো বক্তব্য ও জাতীয় দলের প্রতি অবদান বিবেচনা করা জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা।

এসওএস চিলড্রেনস ভিলেজে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা ও খুলনা
  • ১৬ নভেম্বর ২০২৬
ছোট্ট এক ভিডিও ক্লিপেই ব্রাজিলের ‘জাতীয় বেইমান’ রাফিনিয়া!
  • ১৬ নভেম্বর ২০২৬
যে দুই আমলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, নাম পরিবর্তন ১ থা…
  • ১৬ নভেম্বর ২০২৬
স্বেচ্ছাসেবক দলের নেতাকে এলোপাথাড়ি ছুরিকাঘাতে হত্যা, গণপিটু…
  • ১৬ নভেম্বর ২০২৬
ফাঁসির আসামি সোহেল-স্বপ্নার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950