রাজাকারদের বাংলাদেশ ছাড়ার হুংকার দিলেন আবু বাকের মজুমদার 

১২ মে ২০২৫, ১০:২২ AM , আপডেট: ১২ মে ২০২৫, ১২:৫৫ PM
আবু বাকের মজুমদার

আবু বাকের মজুমদার © সংগৃহীত

রাজাকারদের বাংলাদেশ ছাড়ার হুংকার দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। আজ সোমবার (১২ মে) এক ফেসবুক পোস্টে তিনি এ হুংকার দেন।

বাকের বলেন, ‘তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়! লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারও বাপের না! গোলাম আজম তুই রাজাকার, বাংলা কি তোর বাপ-দাদার?’

এই পোস্টের পরপরই আরেকটি পোস্ট দেন বাকের। সেই পোস্টে তিনি বলেন, ‘হাসিনাকে সরিয়ে গোলাম আযমের জন্য আমরা জুলাইয়ে রক্ত দেই নাই।’

আবু বাকের মজুমদার জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন। আন্দোলনের সময় তাকে তুলে নিয়েছিল ডিবি।

বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬