চাঁদা না দেওয়ায় চায়ের দোকানে তালা দেওয়ার অভিযোগ জবি ছাত্রদল নেতার বিরুদ্ধে 

১১ মে ২০২৫, ১১:৩৮ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:২১ PM
জবি ও ছাত্রদলের লোগো

জবি ও ছাত্রদলের লোগো © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে ‘টিএসসি’ এলাকায় একটি চায়ের দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। দোকানটির বর্তমান ব্যবহারকারীর অভিযোগ, চাঁদা না দেওয়ায় দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

ভুক্তভোগী মো. মিন্টু হাসান ইসমাইল জানান, ‘‘৫ আগস্টের পর দোকান ফাঁকা হলে আকাশ ভাই দোকান দখল করেন। পরবর্তীতে তার পরিচিত একজনকে দোকানে বসালে ৩ দিন পর দোকান ছেড়ে দেন। পরে আমি দোকান নিয়ে নেই। আকাশ ভাই দোকানের মালামালসহ আমায় দোকান দেওয়ায় ৩০ হাজার টাকা দাবি করেন। আমার কাছে ওই সময় টাকা না থাকায় সুদের ওপর টাকা নিয়ে কথা বলে ২৫ হাজার টাকা দেই। এভাবে ২ মাস যাওয়ার পর তিনি সমস্যার কথা বলে এক দুই হাজার টাকা নিয়ে নেন। এবং মাসিক ২ হাজার টাকা দেওয়ার কথা হলে তিনি দৈনিক ২০০ টাকা দাবি করেন।”

তিনি অভিযোগ করে বলেন, “এরপর টাকা দিতে না চাইলে তিনি হঠাৎ এসে দোকানের জায়গা নিজের দাবি করেন। বলেন, ‘দোকানের সব মালামাল দিলেও জায়গা আমার দখলে। আপনি উঠে যান।’ এরপর এসে আমার দোকানে মালামালসহ তালা লাগিয়ে দেন।”

অভিযুক্ত ছাত্রদল নেতা ইতিহাস বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য আজিজুল হাকিম আকাশ বলেন, “আমি চাঁদা চেয়েছি বা টাকা নিয়েছি—এ অভিযোগ ভিত্তিহীন। আমার জেলা-কল্যাণের এক ছোট ভাইকে সহায়তা করতে দোকানটি নেওয়া হয়েছিল। দোকানটি ঠিকমতো না চলায় অন্য কাউকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “আমি এখনো বিষয়টি জানি না। খোঁজ নিচ্ছি।”

বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬