দোকান দখলের অভিযোগে যুবদলের ৩ নেতাকর্মী আটক

০৩ জুন ২০২৫, ০৮:৫১ AM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০১:৪৮ PM
আটককৃত তিন যুবদল নেতা

আটককৃত তিন যুবদল নেতা © সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দোকান দখলের অভিযোগে উপজেলা যুবদলের তিন নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (২ জুন) বিকেলে যৌথ অভিযানে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন।

আটককৃতরা হলেন—মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, যুবদল সদস্য মো. শফিকুল ইসলাম এবং যুবদল কর্মী সোহাগ মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১ সালে চরনগর এলাকার বাসিন্দা নাজমুল হাসান ও আরও চারজন মিলে জোনাইল বাজারে সমবায় সমিতির কাছ থেকে প্রায় ১২ লাখ টাকায় চারটি দোকান কিনে নেন। নাজমুল হাসান দোকানগুলোর একটিতে মনোহারি পণ্যের ব্যবসা পরিচালনা করছিলেন। তবে চলতি বছরের মার্চ মাসে আটককৃত তিন যুবদল নেতাকর্মী ওই দোকানগুলো জোরপূর্বক দখলে নিয়ে সেখানে ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম)-এর চালের গোডাউন স্থাপন করেন।

ভুক্তভোগীরা স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও কোনো সমাধান না পেয়ে সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত অভিযোগ করেন। এরপর যৌথবাহিনী অভিযান চালিয়ে বিকেল সাড়ে তিনটার দিকে দোকান এলাকা থেকে তাদের আটক করে।

পরে দোকান মালিক নাজমুল হাসান বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় তিন যুবদল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওসি হাসান আল মামুন জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (৪ জুন) তাদের আদালতে পাঠানো হবে।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান বলেন, বিষয়টি আমরা জেনেছি। জেলা যুবদল নেতাদের জানানো হবে এবং তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান বলেন, তিন যুবদল কর্মী আটকের খবর পেয়েছি। বিষয়টির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9