জামালপুরে কালবৈশাখীতে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি

১৮ মে ২০২৫, ১২:০৫ PM , আপডেট: ২২ মে ২০২৫, ০৯:২৭ AM
কালবৈশাখীতে বিধ্বস্ত ঘরবাড়ি

কালবৈশাখীতে বিধ্বস্ত ঘরবাড়ি © ফাইল ছবি

জামালপুরে ভয়াবহ কালবৈশাখীর তাণ্ডবে শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। এতে শিশুসহ অনেকে আহত হয়েছেন এবং বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (১৭ মে) রাত আটটার দিকে শুরু হওয়া ঝড় চলে রাত ১০টা পর্যন্ত।

ঝড়ে জামালপুরের ইসলামপুর, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ, মেলান্দহ উপজেলাগুলোয় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ইসলামপুর উপজেলার উলিয়া, ছিটাপাড়া, পাগলাপাড়া, ডেবরাইপেচ, গাইবান্ধা, পাথর্শী, চিনাডুলী, নোয়ারপাড়া, পলবান্ধা এলাকাগুলোয় শতাধিক ঘরবাড়ি বাতাসে উড়ে গেছে। এ ছাড়া ধান, ভুট্টাসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো ক্ষয়ক্ষতির পূর্ণ পরিসংখ্যান জানানো হয়নি।

সাপধরী এলাকার বাসিন্দা সবিজ রানা বিজয় বলেন, ‘আমার জীবনেও এমন ঝড় দেখিনি। মুহূর্তেই আমাদের বাড়ির দুটি ঘর লন্ডভন্ড হয়ে গেছে। গাছ ও বাঁশের ঝাড় চালে উপড়ে পড়ে। বেঁচে যাওয়া আমাদের জন্য এক অলৌকিক ঘটনা। ঝড়ে আমাদের গ্রামে ২০-২৫ ঘর উড়ে গেছে।’

কাতারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেনি বাংলাদেশ স্কুল,…
  • ১০ নভেম্বর ২০২৬
কুয়েটের ভর্তি আবেদন শুরু আজ, শিথিল হয়েছে শর্ত
  • ১০ নভেম্বর ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব দাউদ মিয়া
  • ১০ নভেম্বর ২০২৬
ফতুল্লায় মাদ্রাসায় আগুনে অসুস্থ শিক্ষার্থী বেড়ে ৬৩, আশঙ্কাজ…
  • ১০ নভেম্বর ২০২৬
চাঁদপুরে কিশোর গ্যাং সদস্যসহ ২৮ জন গ্রেপ্তার
  • ১০ নভেম্বর ২০২৬
১১০ বছরে ‘উত্তরের অক্সফোর্ড’ কারমাইকেল কলেজ
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950