জামালপুরে মাদ্রাসায় শিক্ষার্থী ভর্তি নিয়ে সংঘর্ষ, আহত ২০

১১ মে ২০২৫, ১১:১৯ AM , আপডেট: ১২ মে ২০২৫, ১২:৫৫ PM
ইসলামপুরে মাদ্রাসায় শিক্ষার্থী ভর্তি করা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ

ইসলামপুরে মাদ্রাসায় শিক্ষার্থী ভর্তি করা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ © সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে মাদ্রাসায় শিক্ষার্থী ভর্তি করা নিয়ে গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ রবিবার (১১ মে) বিকেলে স্থানীয় দুটি মাদ্রাসায় শিক্ষার্থী ভর্তি নিয়ে দুই মাদ্রাসার মালিকের মধ্যে হাতাহাতির ঘটনার জের ধরে ওই সংঘর্ষ হয়।

জানা গেছে, আহত লোকজনের মধ্যে ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুপুর থেকে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের দুই শতাধিক মানুষ দফায় দফায় সংঘর্ষে জড়ান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা এলাকায় রাবেয়া বসরী মহিলা মাদ্রাসা ও একই এলাকায় জামিয়া সুলতানিয়া রওজাতুল কোরআন মহিলা মাদ্রাসায় শিক্ষার্থী ভর্তি করাকে কেন্দ্র করে মাদ্রাসা দুটির মালিক মফিজুর রহমান ও ওবায়দুল হকের মধ্যে হাতাহাতি হয়। ওই ঘটনার জের ধরে আজ দুপুরে গ্রামের দুটি পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন।

আরও পড়ুন: ইউপিডিএফ নিষিদ্ধসহ ৫ দফা দাবি স্টুডেন্টস ফর সভারেন্টির

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ গণমাধ্যমকে বলেন, দুই মাদ্রাসার মালিকের মধ্যে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে দুজনের পক্ষ নিয়ে গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মস্তিষ্কের কার্যকারিতা ঠিক রাখতে যেসব পুষ্টিকর খাবার গ্রহণ …
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসি উত্তীর্ণদের একাদশে ভর্তি নিয়ে যা বলছে হলি ক্রস কলেজ
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৯৯…
  • ১১ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত
  • ১১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি: চিফ হুইপ
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে চার বিষয়ে ফেল, ভোরে নিজ বাড়িতে মিলল অন্তির মরদেহ
  • ১১ আগস্ট ২০২৬