ইউপিডিএফ নিষিদ্ধসহ ৫ দফা দাবি স্টুডেন্টস ফর সভারেন্টির 

১১ মে ২০২৫, ০৯:৪৩ AM , আপডেট: ১২ মে ২০২৫, ০৪:৩৪ AM
ঢাবিতে ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’

ঢাবিতে ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ © টিডিসি ফটো

পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-এর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের প্রতিবাদে এবং এ সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধকরণসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামে এক সংগঠন। আজ রবিবার (১১ মে) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্যে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে স্টুডেন্টস ফর সভারেন্টির আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক বলেন, ভারতের র-এর পৃষ্ঠপোষকতায় পরিচালিত বাংলাদেশ, ভারত ও আরাকানে বিস্তৃত ইউপিডিএফের মত একটা ত্রিদেশীয় সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সাথে অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐকমত্য কমিশন কীভাবে বৈঠক করার নৈতিক সাহস পেলো, সেটা আমাদের বুঝে আসছে না। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যসহ পাহাড়ের বহু নিরীহ মানুষের রক্ত যাদের হাতে, সেই সন্ত্রাসীদের সাথে বৈঠক উদ্বেগজনক।

আরও পড়ুন: ঢাকায় মহাসমাবেশের ডাক জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের

তিনি আরও বলেন, এর মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি ঐকমত্য কমিশনের ভূমিকা ও দায়বদ্ধতা প্রশ্নবিদ্ধ হয়েছে। অতএব ঐকমত্য কমিশনের যে-সব সদস্যের সহায়তায় ইউপিডিএফকে রাজনৈতিক সংগঠনের স্বীকৃতি দিতে বৈঠকের আয়োজন করা হয়েছে তাদেরকে অতিদ্রুত অপসারণ করতে হবে, শাস্তির আওতায় আনতে হবে।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুহিউদ্দিন রাহাত বলেন, রোহিঙ্গা গণহত্যাকারী আরাকান আর্মির সহযোগী সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফকে রাজনৈতিক স্বীকৃতি প্রদান মানে পাহাড়ের স্বায়ত্তশাসনকে স্বীকৃতি প্রদান করা একই কথা। এর পরের ধাপই হচ্ছে বিচ্ছিন্নতাবাদীদের স্বপ্নের জুম্মল্যান্ড গঠন। ইউপিডিএফ-এর সাথে ঐকমত্য কমিশনের বৈঠকের মাধ্যমে পরোক্ষভাবে বিচ্ছন্নতাবাদকেই উসকে দেয়া হলো। অতিদ্রুত টিআইবির ইফতেখারসহ বিচ্ছিন্নতাবাদীদের দোসরদেরকে ঐকমত্য কমিশন থেকে অপসারণ করতে হবে। 

আরও পড়ন: ঢাবির জিয়া হলে শিক্ষার্থীদের উদ্যোগে ঠান্ডা পানির মেশিন স্থাপন

সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে ৫ দফা দাবি জানানো হয়। দাবিসমূহ হল- ইউপিডিএফের এর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আগামী ১৫ মে অনুষ্ঠিতব্য বৈঠক বাতিল করতে হবে; সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ এর সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে; ঐকমত্য কমিশন থেকে ড. ইফতেখারসহ বিচ্ছিন্নতাবাদীদের সহযোগীদেরকে অপসারণ করতে হবে; পার্বত্য চট্টগ্রাম থেকে বিচ্ছিন্নতাবাদীদের খ্রিস্টানাইজেশন রোধ করতে ব্যবস্থা নিতে হবে এবং পাহাড় থেকে চাঁদাবাজ ও সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে সার্বিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নিজেদের আদর্শিক ক্যাচাল দূরে রেখে বাংলাদেশ প্রশ্নে আমাদের এ…
  • ১৫ মার্চ ২০২৬
এনসিপির এখনই জোট থেকে বের হয়ে যাওয়া উচিত: মীর স্নিগ্ধ
  • ১৪ মার্চ ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন নিয়ে বড় সুখ…
  • ১৪ মার্চ ২০২৬
শামা ওবায়েদের নাম ব্যবহার করে তদবির বন্ধে দুই উপজেলায় সতর্ক…
  • ১৪ মার্চ ২০২৬
খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে সোমবার দিনাজপুরে যাচ্ছেন প্র…
  • ১৪ মার্চ ২০২৬
তসবিহ হাতে ইতিকাফ থাকা অবস্থায় মারা গেলেন এক মুসল্লি
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081