জামালপুরে গ্যাসের সন্ধান পেল বাপেক্স

০১ জুন ২০২৫, ০৫:০৮ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ০৪:০৪ PM
‘জামালপুর-১’ নামে পরিচিত অনুসন্ধান কূপ থেকে গ্যাস নির্গত হচ্ছে

‘জামালপুর-১’ নামে পরিচিত অনুসন্ধান কূপ থেকে গ্যাস নির্গত হচ্ছে © সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। রবিবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক। এর আগে শনিবার রাতে এই খনিজ সম্পদের সন্ধান পায় বাপেক্স। 

জানা গেছে, ১৯৮০ সালে জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে সিসমিক উপাত্তে গ্যাসের উপস্থিতি পায় বাপেক্স। এরপর ২০১৪-১৫ অর্থ বছরে সিসমিক উপাত্ত এবং ২০১৫-১৬ অর্থ বছরে ক্লোজ গ্রিড সিসমিক সার্ভে হয়। সেই উপাত্ত বিশ্লেষণ করে ২৪ জানুয়ারি জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: কেরোসিনের দাম বাড়ল, কমলো অকটেন ডিজেল পেট্রোলের দাম

জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ২৬০০ মিটার খননের পর শনিবার রাতে গ্যাসের সন্ধান পাই। এখন ডিএসটি চলমান রয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গ্যাসের পরিমাণ সম্পর্কে জানা যাবে। তিন মাস মেয়াদি প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ১৬৮ কোটি টাকা।

 

ট্যাগ: গ্যাস
বাংলাদেশ ভারত সেমিফাইনালসহ টিভিতে আজকের খেলা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি যাওয়া লেমুর ভারতে পাচার হলো…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরম পূরণের টাকা জমা না দিয়ে উধাও কর্মচারী, বিপাকে ৯১ শিক্ষা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনার তারকা ফুটবলার ম্যাক অ্যালিস্টারের নৈপুণ্যে অসা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আজ গ্যাস থাকবে না রাজধানীসহ দেশের যেসব এলাকায়
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9