সরকারি-বেসরকারি মেডিকেলের প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা

০১ জুন ২০২৫, ০৪:১৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৫:৪৮ PM
মেডিকেলের ক্লাশ শুরুর ঘোষণা

মেডিকেলের ক্লাশ শুরুর ঘোষণা © সংগৃহীত

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ জুন থেকে ক্লাস শুরু হবে। আজ রবিবার (১ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এবারের এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস আগামী ১৭ জুন থেকে শুরু হবে। বিষয়টি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনের অনুমোদন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তির অনুলিপি দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে পাঠানো হয়েছে।

গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে দেশের ৩৭ সরকারি মেডিকেল ও ৬৭ অনুমোদিত বেসরকারি মেডিকেলের এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০ ও বেসরকারিতে মোট আসন ৬ হাজার ২৯৩। এরপর অনলাইনে আবেদন গ্রহণের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬