অমিত-লাবণ্যর প্রেম নিয়ে কেন এত আলোচনা, কী আছে শেষের কবিতায়?

২০ এপ্রিল ২০২৬, ০২:০৭ PM
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিখ্যাত উপন্যাস ‘শেষের কবিতা’

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিখ্যাত উপন্যাস ‘শেষের কবিতা’ © সংগৃহীত

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রায় এক শতাব্দী পূর্বের বিখ্যাত উপন্যাস ‘শেষের কবিতা’, যা আজও বাংলা সাহিত্যে বুদ্ধিবৃত্তিক প্রেমের এক অনন্য উদাহরণ হিসেবে সমানভাবে আলোচিত। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র অমিত রায়, লাবণ্য দত্ত ও কেতকী। অমিত রায় একজন ব্যারিস্টার, যার চালচলন ও কথা বলার ভঙ্গি পুরোটাই ‘অমিট রে’র মতো যিনি আধুনিক, যুক্তিবাদী চিন্তা ও আচরণে সময়ের চেয়ে এগিয়ে থাকা এক নতুন প্রজন্মের যুবক। 

অন্যদিকে লাবণ্য দত্ত শান্ত স্বভাবের ও গভীর সংবেদনশীল এক নারী, যার ব্যক্তিত্ব যেন নীরব অথচ গভীর। এ দুই ভিন্ন চরিত্রের চিন্তা, অনুভূতি ও সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করেই এগিয়েছে উপন্যাসটির মূল কাহিনি, যা আজও পাঠকের মনে নতুনভাবে আলোড়ন তোলে।

গল্পের শুরুতে শিলং-এর পাহাড়ে অপ্রত্যাশিতভাবে দেখা হয় অমিত আর লাবণ্যর। অমিত প্রেম বলতে বুঝতো এক বুদ্ধির খেলা, তর্ক-বিতর্ক ও অভিনবত্ব প্রকাশের মঞ্চ। কিন্তু লাবণ্যর গভীরতা তাকে এক অচেনা আবেগের সামনে দাঁড় করিয়ে দেয়। তাদের ভালোবাসা কেবল দুটি হৃদয়ের মিলন ছিল না, ছিল দুটি তীক্ষ্ণ মেধার আদানপ্রদান, যা রবীন্দ্রনাথের ভাষায়, ‘যেটাকে সহজে চোখ এড়িয়ে যাওয়া যায়, সেটাকেই বারবার নতুন করে দেখতে চাওয়া’ বাক্যের মধ্যে ফুটে ওঠে। 

পুরোপুরি ভিন্ন দুটি চরিত্র থেকেই জন্ম নেয় এক জটিল কিন্তু গভীর প্রেমের সম্পর্ক, যেখানে আবেগের চেয়ে বেশি গুরুত্ব পায় চিন্তা, যুক্তি ও আত্মপরিচয়। এই দুই বিপরীতধর্মী চরিত্রের মানসিক টানাপোড়েন, মতাদর্শগত ভিন্নতা এবং পারস্পরিক আকর্ষণ ও দূরত্বের মধ্য দিয়েই গড়ে উঠেছে শেষের কবিতা-এর মূল বর্ণনাধারা। 

প্রচলিত প্রেমকাহিনীর মতো সরল সমাপ্তির পরিবর্তে এখানে সম্পর্কের পরিণতি এক ভিন্ন অবস্থান ফুটে উঠেছে। যেখানে ভালোবাসা মানে কেবল একসাথে থাকা নয়, বরং পরস্পরের স্বাধীনতাকে সম্মান-মর্যাদা ও স্বীকৃতি দেওয়া।

এ উপন্যাসের সবচেয়ে শক্তিশালী দিক হলো এর দার্শনিক গভীরতা। অমিত ও লাবণ্য বিশ্বাস করে: প্রেমকে স্থায়িত্ব দিতে হলে তাকে চিরন্তন বিচ্ছেদ দ্বারা আবৃত করে রাখতে হবে। পুরো উপন্যাসের মূল সুরটি লুকিয়ে আছে লাবণ্যর সিদ্ধান্তে। যখন তাদের প্রেম সামাজিক বন্ধন এবং প্রতিদিনের জীবনের এক অভ্যস্ততায় পরিণত হচ্ছিল, লাবণ্য তখনই থমকে দাঁড়াল। 

সে বুঝতে পারল, সময়ের সাথে সাথে প্রেম তার দীপ্তি হারায়, পরিণত হয় অভ্যাসে। তাই সে অমিতকে বলে, ‘যে ভালোবাসা প্রতিদিনের নয়, তারই মূল্য বেশি।’

লাবণ্য চায়নি তাদের ভালোবাসা অভ্যস্ততার আবর্জনায় মলিন হোক। তাই সে দূরে সরে গিয়ে ভালোবাসাকে বলিদান দেয় চিরকালীন মুক্তির আশায়। অন্যদিকে, অমিত বাস্তব জীবনের দায়বদ্ধতা থেকে যখন কেতকীকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তাদের এ বিয়ে ছিল শুধুই দায়বদ্ধতা। অমিতের সত্যিকারের ভালোবাসা ছিলো মূলত লাবণ্যর জন্য।

কেন এত আলোচনা এ প্রেম নিয়ে?
সাহিত্য বিশ্লেষকরা মনে করেন, অমিত-লাবণ্যর সম্পর্ক কেবল প্রেমকাহিনী নয়, এটি একটি আধুনিক মানুষের মানসিক দ্বন্দ্বের প্রতিচ্ছবি। বর্তমান সময়ে আমরা যেসব গৎবাঁধা প্রেম দেখি, সেখানে ভালোবাসার চাইতে চাহিদা থাকে বেশি। একে অপরকে সম্মান করার পরিবর্তে অসম্মানই প্রদর্শিত হয়। 

আরও পড়ুন: রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনসঙ্গী

দুটি ভিন্ন মতের মানুষ যখন বিবাহের পীড়িতে বসে, তখন এখানে না থাকে সম্মান আর না থাকে ভালোবাসা। বর্তমান সময়ে তাই সবচেয়ে বেশি বিচ্ছেদ দেখা যাচ্ছে। আর এ বিচ্ছেদের মূলে রয়েছে পরনারীতে আসক্ত কিংবা চাহিদা পূরণ হয়ে যাওয়া। কিন্তু অমিত ও লাবণ্য দেখিয়েছে, সত্যিকারের ভালোবাসলে তাকে দূর থেকেও ভালোবাসা ও সম্মান দেওয়া যায়। 

এ প্রেম প্রচলিত প্রেমের বাইরে এক নতুন ধারণা হিসেবে এখনো প্রাসঙ্গিক। তাদের সম্পর্ক শারীরিক বা সরল রোমান্টিকতার মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের আত্মিক যোগাযোগ, চিন্তার মিল এবং ব্যক্তিস্বাধীনতার স্বীকৃতিই মূলত এখনো এ উপন্যাস বা প্রেমকাহিনী এত আলোচিত। 

এছাড়া এখানে মূল বিষয় ফুটে উঠেছে নারীর আত্মপরিচয়ের প্রশ্ন। উপন্যাসে লাবণ্য চরিত্রটি বাংলা সাহিত্যে নারী স্বাধীনতার এক শক্তিশালী প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে। সে কেবল প্রেমিকা নয়, বরং একজন চিন্তাশীল নারী, যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে চায়।

পরিশেষে দুজনের মধ্যে গভীর আত্মার সম্পর্ক ও সত্যিকারের ভালোবাসা থাকার পরেও চিন্তার স্বাধীনতার কারণে তারা একসাথে থাকে না। এ ‘অপূর্ণতা’ই উপন্যাসটিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। যেখানে প্রেম মানে সব সময় একত্রে থাকা নয়, বরং পরস্পরের স্বাধীনতাকে সম্মান করা।

শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৮ সেপ্ট…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে ছাত্রশিবিরের এ+ সংবর্ধনা, মেধাবীদের দেশগঠনে ভূমিকা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে দুই দিনব্যাপী পঞ্চব্যঞ্জন চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলে নবীনদের বরণে ভয়ের সংস্কৃতি বিলোপের বার্তা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১২ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় সাবেক পিআইওর কারাদণ্ড
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা, মৃত্যুর আগে পুলিশকে যা বললেন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9