১৩৬ বছর বয়সী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিতে ৬শ’ বছরের দুর্লভ সংগ্রহ

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৩ PM
ফিতা কেটে পুস্তক প্রদর্শনীর উদ্‌বোধন করছেন প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর কামরুজ্জামান এবং সংগৃহীত প্রদর্শনী পর্যবেক্ষণ (বা থেকে)

ফিতা কেটে পুস্তক প্রদর্শনীর উদ্‌বোধন করছেন প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর কামরুজ্জামান এবং সংগৃহীত প্রদর্শনী পর্যবেক্ষণ (বা থেকে) © টিডিসি ফটো

৬ শতাধিক বছর আগের হাতের লেখা দুর্লভ তালপাতার পাণ্ডুলিপি, শত বছরের পুরোনো হাজারো পুস্তক, থরে থরে সাজানো নানা ধরনের দৈনিক পত্রিকা-সাময়িকী, বাংলা ইংরেজি, ফারসি, হিন্দি, উর্দুসহ নানা ভাষার প্রায় ৩৮ হাজার বই-পুস্তকে সমৃদ্ধ পাবনার প্রাচীন এ অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি।

দেশের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ লাইব্রেরি হিসেবে জ্ঞানপিপাসুদের কাছে পরিচিত নাম পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি। নানা ঐতিহ্য আর ইতিহাস সংগ্রহের ধারক হয়ে মাথা উঁচু করে আজও দাঁড়িয়ে লাইব্রেরিটি। পাবনার সচেতন মানুষের আবেগ অনেকটাই আবর্তিত হয় এ লাইব্রেরিকে ঘিরে। কালের পরিক্রমায় হাটি হাটি পা পা করে ১৩৬ বসন্ত অতিক্রম করেছে ঐতিহ্যবাহী লাইব্রেরিটি।

প্রতি বছরের ন্যায় এবারও ভাষার মাসে লাইব্রেরিটির উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনী। গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) বিকালে জেলার প্রবীণ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মো. কামরুজ্জামান ফিতা কেটে এই পুস্তক প্রদর্শনীর উদ্‌বোধন করেন। এ উপলক্ষে লাইব্রেরির সভা কক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবির সভাপতিত্বে এবং অবৈতনিক মহাসচিব আব্দুল মতীন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হান্নান, বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারণ সম্পাদক ড. মুহম্মদ হাবিবুল্লাহ, প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা বেগম রোখসানা ডেইজি, জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জরি খান সৌমি প্রমুখ উপস্থিত ছিলেন।

পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সংগ্রহে রয়েছে ৩৮ হাজারেরও বেশি বই। ১৭৫৮ সালে প্রকাশিত ‘দ্য সেইন্টস এভারলাস্টিং রেস্ট’ বইটি এ লাইব্রেরির সবচেয়ে পুরোনো সংগ্রহ। এছাড়া রয়েছে বাংলা সাহিত্য, ফারসি, উর্দু, আরবি, হিন্দি, বুলগেরিয়ান, নরওয়েজিয়ান, ইতালি, রুশ, তুর্কি, চায়না, ইরানি সাহিত্য ও পালি সাহিত্যের নানা বই। এর পাশাপাশি কয়েক হাজার পত্রিকা, জার্নাল, লিটল ম্যাগাজিন লাইব্রেরির সংগ্রহে রয়েছে।

দেশ বিদেশ থেকে আসা জ্ঞান পিপাসু মানুষদের কাছে আগ্রহের বিষয় অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সংগ্রহে থাকা প্রায় ৬শ’ বছরের পুরোনো, হাতে লেখা বাংলা ও সংস্কৃত পুথি আর পাণ্ডুলিপিগুলো। তালপাতা আর কাগজে লেখা এসব পুঁথি ও পান্ডুলিপিগুলো অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিকে সমৃদ্ধ করেছে।

প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর মো. কামরুজ্জামান বলেন, এ ধরনের লাইব্রেরি বাংলাদেশের অন্য কোথাও নেই। জ্ঞান পিপাসুদের জন্য এটা একটা দর্শনীয় এবং শিক্ষনীয় গ্রন্থাগার হতে পারে। সবার উচিত এই লাইব্রেরি পরিদর্শন করা।

অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির অবৈতনিক মহাসচিব আব্দুল মতীন খান জানান, এই উপমহাদেশের মধ্যে এই লাইব্রেরি একটি বড় সংগ্রহশালা। সংবাদপত্র, লিটল ম্যাগাজিন, সাময়িকী, সাপ্তাহিক, ৬শ' বছরের পুরোনো তালপাতার পাণ্ডুলিপি রয়েছে শত শত বছরের পুরোনো বই ও পুস্তক। প্রতি বছরের ন্যায় এবারও এসব বই প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি এই প্রদর্শনী শেষ হবে।

উল্লেখ্য, ১৮৯০ সালে পাবনার তাঁতিবন্দের জমিদার বংশের প্রতিষ্ঠাতা উপেন্দ্র নারায়ণ চৌধুরীর বংশধর অন্নদা গোবিন্দ চৌধুরী শহরের আব্দুল হামিদ রোডে ১৩ শতাংশ জমির ওপর এই লাইব্রেরি প্রতিষ্ঠা করেন।

এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9