জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি’

০১ অক্টোবর ২০২৬, ০৯:২৮ PM , আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৪ AM
প্রধানমন্ত্রীর হাতে স্বীকৃতি পত্র ও বইটি তুলে দেন গোলাম ফারুক শাহীন

প্রধানমন্ত্রীর হাতে স্বীকৃতি পত্র ও বইটি তুলে দেন গোলাম ফারুক শাহীন © সংগৃহীত ছবি

লেখক ও সাংবাদিক মরহুম মাহফুজ উল্লাহর লেখা ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি (Begum Khaleda Zia: Her Life, Her Story)’ বইটি জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড লাইব্রেরির সংগ্রহে স্থান পেয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট গোলাম ফারুক শাহীনের উদ্যোগে ২০২২ সালে লাইব্রেরিতে বইটি দেওয়া হয় এবং পরে ওই বছরের ৫ ডিসেম্বর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে বইটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে। 

গত ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সেই স্বীকৃতি পত্র ও বইটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করা চিঠি। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন গোলাম ফারুক শাহীন।

জানা যায়, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে বাংলাদেশে ফেরার আগে যুক্তরাষ্ট্র বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাতের সময় তিনি প্রধানমন্ত্রী হাতে বইটিও তুলে দেন। তারেক রহমান বইটি গ্রহণ করে শাহীনকে ধন্যবাদ জানান এবং দলের জন্য তার কাজ অব্যাহত রাখার কথা বলেন।

গোলাম ফারুক শাহীন জানান, ২০২২ সালে বইটি জাতিসংঘের লাইব্রেরীতে দেওয়ার পরও তখন বিষয়টি প্রকাশ করেননি। তার ভাষ্য, সে সময় রাজনৈতিক পরিস্থিতি এতটাই ঝুঁকিপূর্ণ ছিল যে বিষয়টি প্রকাশ করলে তার দেশের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার আশঙ্কা ছিল। ওই সময়ে তারা যুক্তরাষ্ট্র থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি, মামলা প্রত্যাহার ও সুচিকিৎসার পাশাপাশি তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিও জানাচ্ছিলেন। 

২০২২ সালের ৫ ডিসেম্বর নিউইয়র্ক থেকে পাঠানো চিঠিতে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড লাইব্রেরীর গিফটস লাইব্রেরীয়ান এবং ডিপার্টমেন্ট অফ গ্লোবাল কমিউনিকেশনসের আউটরিচ ডিভিশনের কর্মকর্তা জ্যানিন পিকার্ড, গোলাম ফারুক শাহীনকে বইটি গ্রহণের বিষয়টি জানান। 

চিঠিতে বলা হয়, বেগম খালেদা জিয়া : হার লাইফ, হার স্টরি'বইটি লাইব্রেরীর সংগ্রহে একটি মূল্যবান সংযোজন হবে। বইটি উপহার দেওয়ার জন্য শাহীনের উদ্যোগ ও আন্তরিকতার প্রশংসা করে তার প্রতি সম্মান ও শুভেচ্ছা জানানো হয়। 

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপটে লেখা বইটি বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে রচিত। জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড লাইব্রেরীর সংগ্রহে যুক্ত হওয়ার বইটি এখন আন্তর্জাতিক গবেষকদের জন্যও সংরক্ষিত থাকছে। 

নিউইয়র্কের ৪০৫ ইস্ট ৪২ স্ট্রিটে অবস্থিত ড্যাগ হ্যামারশোল্ড লাইব্রেরিতে বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সম্পর্ক, জাতিসংঘের কার্যক্রম ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ প্রকাশনা ও নথি সংরক্ষিত রয়েছে। 

গোলাম ফারুক শাহীন বলেন, নিজের তাগিদ থেকেই তিনি বইটি জাতিসংঘের লাইব্রেরিতে দিয়েছেন। তার মতে, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে গবেষণা করতে আসা দেশ-বিদেশের গবেষকরা বইটি থেকে তথ্য ও উপাত্ত পাবেন এবং গবেষণায় তা ব্যবহার করতে পারবেন।

শাহীন জানান, জাতিসংঘের সদরদপ্তরে এই প্রথম বাংলাদেশের কোনো রাষ্ট্র প্রধানের বই সংরক্ষিত হলো। মরহুমা বেগম খালেদা জিয়ার বইটির সার্টিফিকেট তারই সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হস্তান্তর করতে পেরে পরমকরুনাময় মহান আল্লাহ রাব্বুল আলামীনেরর নিকট শুকরিয়া জ্ঞাপন করেন তিনি।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950