ঢাকা বিশ্ববিদ্যালয়

‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজিন ‘অনুপ্রাস’

১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ PM , আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ PM
মোড়ক উন্মোচন অনুষ্ঠান

মোড়ক উন্মোচন অনুষ্ঠান © সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হল সংসদের ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজিন ‘অনুপ্রাস’। বুধবার (১৪ অক্টোবর) হলের ক্লাব রুমে স্যার এ. এফ. রহমান হল সংসদের উদ্যোগে আয়োজিত ‘অনুপ্রাস’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক ও ম্যাগাজিনের শিল্প নির্দেশক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনাস ইবনে মুনির, সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু); হাবিব উল্যাহ হাবিব, সাধারণ সম্পাদক (জিএস), স্যার এ. এফ. রহমান হল সংসদ; এবং আব্দুল্লাহ আল জুবাইর, সহ-সাধারণ সম্পাদক (এজিএস), স্যার এ. এফ. রহমান হল সংসদ।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম, সহ-সভাপতি (ভিপি), স্যার এ. এফ. রহমান হল সংসদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আমীর হামজা বিল্লাহ, সাহিত্য সম্পাদক, স্যার এ. এফ. রহমান হল সংসদ।
‎
‎এছাড়াও উপস্থিত ছিলেন বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক হাবিব উল্লাহ, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহিল আবরার, সদস্য রেদুয়ান সহ ম্যাগাজিনের লেখক ও হল সংসদের অন্যান্য সদস্যবৃন্দ।
‎
‎শিক্ষার্থীদের স্মৃতিকথা, প্রবন্ধ, গল্প, ভ্রমণকাহিনি, কবিতা আর শিল্পকর্মে সাজানো এই ম্যাগাজিন আমাদের হলজীবনের গল্পগুলোকে ধরে রাখার একটি ছোট্ট প্রয়াস।
‎
‎মোড়ক উন্মোচনের পর হলের প্রতিটি রুমে ম্যাগাজিনের একটি করে কপি পৌঁছে দেওয়া হয়েছে।

ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা নোবিপ্রবি উপা…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৫ অক্টোবর ২০২৬