বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু

৩০ মে ২০২৬, ১০:৩৬ PM
জামায়াতে ইসলামীর পৌর শাখার অফিস সম্পাদক সামিউল ইসলাম ওরফে অভি।

জামায়াতে ইসলামীর পৌর শাখার অফিস সম্পাদক সামিউল ইসলাম ওরফে অভি। © সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে পানহাটির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সামিউল ইসলাম ওরফে অভি নামে আহত এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মে) ভোরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সামিউল ইসলাম উপজেলা জামায়াতে ইসলামীর পৌর শাখার অফিস সম্পাদক এবং হোসেনপুর ইউনিয়নের ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন। তিনি পৌর শহরের সিধনগ্রামের আকবর আলীর ছেলে। এ ঘটনাকে কেন্দ্র করে পলাশবাড়ী থানায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২০ মে বিকেলে পলাশবাড়ী পৌর শহরের ছোটশিমুলতলা পানহাটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ইটের আঘাতে বুকে প্রচণ্ড চোট পান সামিউল ইসলাম। ওই দিনই তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর শুক্রবার (২৯ মে) দুপুরে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে স্থানান্তর করা হয়।

সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাতে তার মৃত্যু হয়।
পলাশবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চান মিয়া বলেন, সামিউলের শরীরে কিছু সমস্যা থাকলেও সেদিনের ঘটনায় তার বুকে ইটের আঘাত করা হয়েছিল।

তবে এই ঘটনায় বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল। তিনি বলেন, পানহাটি নিয়ে সেদিনের ঘটনায় পলাশবাড়ী উপজেলা বিএনপির নেতাকর্মীদের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না।

পাল্টাপাল্টি মামলার বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ বলেন, পানহাটির ঘটনা নিয়ে আগেই দুই পক্ষ থেকে পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) এ বি এম রশীদুল বারী বলেন, তিনি ওই ঘটনার আঘাতেই মারা গেছেন নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা দরকার। পুরো বিষয়টি তদন্তসাপেক্ষে বলা যাবে।

পারিবারিক সূত্র জানায়, আজ বাদ জোহর নিহতের নামাজে জানাজা শেষে বাদ আসর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।

নামেই ‘ক্যাশলেস ক্যাম্পাস’ রাবি, কমেনি ভেগান্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো জার্মানিতে উগ্র ডানপ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9