দুর্নীতির প্রতিবাদে চাকরিচ্যুত, রাজু ভাস্কর্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের দুই কর্মকর্তার অনশন

২৭ এপ্রিল ২০২৬, ০৬:২১ PM
রাজু ভাস্কর্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের দুই কর্মকর্তার অনশন

রাজু ভাস্কর্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের দুই কর্মকর্তার অনশন © টিডিসি ফটো

বিশ্বসাহিত্য কেন্দ্রের আর্থিক অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় চাকরিচ্যুতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠানটির ভ্রাম্যমাণ লাইব্রেরির দুই কর্মকর্তা। গত শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টা থেকে অনশন কর্মসূচি পালন করছেন তারা। আজ সোমবার (২৭ এপ্রিল) তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করা হচ্ছে।

অনশন কর্মসূচি পালন করা দুই কর্মকর্তা হলেন, চাকরিচ্যুত ভ্রাম্যমাণ লাইব্রেরির সহ-পরিচালক তৌকির আহাম্মেদ ও কর্মকর্তা মো. এরফানুল হক

অভিযোগ উঠেছে, বিশ্বসাহিত্য কেন্দ্রের আর্থিক অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করায় সম্প্রতি ১৮০ জনের মধ্যে ৬৫-৭০ জন ভ্রাম্যমাণ লাইব্রেরি কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। এরইমধ্যে গত মাসে নতুন করে আবার নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী।

অনশন কর্মসূচি পালন করা বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির সহ-পরিচালক তৌকির আহাম্মেদ বলেন, আমি ২০ বছর যাবৎ এখানে চাকরি করছি। গত বছর অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। প্রতিষ্ঠানের যে আর্থিক দুর্নীতি, অনিয়ম— এগুলো আমরা চেয়েছিলাম যে এগুলো আর থাকবে না, প্রতিষ্ঠান ভালোভাবে চলুক। তার প্রতিদানে আসলে আজকে আমাদের এই ৬৫-৭০ জন মানুষের চাকরি নাই। চাকরি হারিয়ে এখন আমরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে।

অনশন কর্মসূচি পালন করা বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কর্মকর্তা মো. এরফানুল হক বলেন, আমরা আমরণ অনশন অব্যাহত রাখব। যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন বিহিত করছে না, ততক্ষণ পর্যন্ত আমরা অনশন এখানে অব্যাহত রাখব।

কার্বন বাজারে সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরা…
  • ২৮ আগস্ট ২০২৬
আত্মগোপনে থাকা সেই পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্য আটক
  • ২৮ আগস্ট ২০২৬
আইইউবিতে নজরুলের তিন নাটকের ইংরেজি অনুবাদগ্রন্থের মোড়ক উন্…
  • ২৮ আগস্ট ২০২৬
নেপালের হড়কা বানে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, চলছে উদ্ধারভিযান 
  • ২৮ আগস্ট ২০২৬
বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাক…
  • ২৮ আগস্ট ২০২৬
উচ্চ আদালতের সহকারী প্রোগ্রামারের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্…
  • ২৮ আগস্ট ২০২৬