নিজ বইয়ের নামে ৭০ হাজার প্রস্তাব, চূড়ান্ত করে জানালেন শায়খ আহমাদুল্লাহ

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪০ PM
শায়খ আহমাদুল্লাহ

শায়খ আহমাদুল্লাহ © সংগৃহীত

নতুন বই প্রকাশ করতে যাচ্ছেন ইসলামী চিন্তাবিদ ও আলোচক শায়খ আহমাদুল্লাহ। বইটির নামের প্রস্তাবে প্রায় সত্তর হাজার মানুষ সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এর মধ্য থেকে একটি নাম চূড়ান্ত করা হয়েছে জানিয়ে রবিবার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন তিনি। 

দ্য ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য ওই ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো: 

ছাত্র জীবনে বই ছাড়া ডানে-বামে তাকাতাম না বলে আমার এক শিক্ষক বলেছিলেন—এই ছেলে জিন নাকি!
‘ঈমানের অপরিহার্য পাঠ’ বইটি লিখতে গিয়ে, ফেলে আসা সেই কিতাবমুখর দিনগুলো আবার যেন ফিরে এসেছে জীবনে। লেখার প্রয়োজন এত বিপুল সংখ্যক বই ও রচনার কাছে আমাকে নিয়ে গেছে—জীবনের এই মাঝবেলায় আমি যেন নতুন করে ‘বইপাগল’ ছাত্র হয়ে উঠেছি।

দেড় বছর আগে শুরু করা এই বইটির জন্য গত কয়েক মাস প্রায় গৃহবন্দি ছিলাম। পাহাড়কাটা পরিশ্রমের পর অবশেষে স্বপ্নের বইটি আপনাদের হাতে ওঠার জন্য প্রায় প্রস্তুত। অবশ্য প্রাথমিক পর্যায়ে পরিকল্পনা ছিল ভিন্ন। ‘ঈমানের অপরিহার্য পাঠ’ নয়, বরং সামগ্রিক ইসলামকে জানার জন্য যা যা প্রয়োজন, তা এক মলাটে আনতে কাজ শুরু করেছিলাম। যা পূর্বে এক পোস্টে আপনাদেরকে জানিয়েও ছিলাম। 

কিন্তু লেখার সমুদ্রে ডুব দিয়ে নতুন নতুন বিস্ময় ও অনুসন্ধানের মুখোমুখি হই। ফলে, বইটির কলেবর বেড়ে যেতে থাকে। তাই প্রথম ধাপে শুধু ঈমানের অংশ নিয়ে ‘ঈমানের অপরিহার্য পাঠ’ নামে বইটি প্রকাশ করার পরিকল্পনা করি। লেখা শেষ হয়ে যা এখন প্রকাশের প্রক্রিয়ার ভেতর রয়েছে। 

বইটিতে ঈমানের মৌলিক বিষয়সমূহ তুলে ধরার পাশাপাশি কুরআন ও হাদিসের আলোকে ঈমান-পরিপন্থি নিত্য-নতুন কুফর ও নিফাকের লক্ষণগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি। সেই সাথে সময়ের সংশয় ও সংকটসমূহকে সামনে রেখে প্রসঙ্গের ফাঁকে ফাঁকে ঈমানের প্রয়োজনীয়তা ও সুফলের ওপর আলোকপাতের চেষ্টা করেছি।

বইটির নাম প্রস্তাবে সাড়া দিয়েছেন প্রায় সত্তর হাজার মানুষ। আপনাদের এই স্বতঃস্ফূর্ত সাড়াদানে আমি সবার প্রতি কৃতজ্ঞ। অবশেষে ‘ঈমানের অপরিহার্য পাঠ’ নামটাই চূড়ান্ত করা হলো।

ঈমানের পর ইসলামের ইবাদত, আখলাক, লেনদেন ইত্যাদি বিষয়েও স্বতন্ত্র বই আপনাদের হাতে তুলে দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া কামনা করি—মহান আল্লাহ এই বইটিকে কবুল করেন, আমাদের ঈমান শেখা, ঈমান পুনর্মূল্যায়ন ও নাজাতের মাধ্যম বানান। আমিন।

ভালো অবস্থানে বিএনপির শরিকরা, বিজয়ী ৫ জনের চারজনই মন্ত্রিসভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশেই হবে লিভার ট্রান্সপ্ল্যান্ট, এ বছরেই চালুর আশা স্বাস্থ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং বোটে বজ্রপাতে প্রাণ গেল ২ জেলের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিতসহ আরও ১০ স্থায়ী কম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভিমরুলের কামড়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর, আহত ২
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কম্পিউটার-প্রিন্টারে তৈরি হতো জাল নোট, ৪৭ হাজার জাল টাকাসহ …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9