আধুনিক ব্যস্ত জীবনে যেভাবে গড়বেন বই পড়ার অভ্যাস

২৮ এপ্রিল ২০২৬, ১১:০৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো/ এআই

আধুনিক জীবনের ব্যস্ততা, কাজের চাপ এবং ডিজিটাল বিভ্রান্তির কারণে আমাদের বই পড়ার অভ্যাস দিন দিন কমে যাচ্ছে। অথচ বহু মানুষই আরও বেশি বই পড়তে চান, কিন্তু সময় ও অভ্যাসের অভাবে তা হয় না। আমরা কেমন যেন ডিজিটাল মাধ্যমের গোলকধাঁধায় আটকে গেছি। ইচ্ছে থাকলেও অনেক সময় বই পড়া হয়ে ওঠে না। 

সাম্প্রতিক এক বিশ্লেষণে মনোবিজ্ঞানী ক্রিশ্চিয়ান জ্যারেট বই পড়ার অভ্যাস গড়ে তোলার কার্যকর কিছু কৌশল তুলে ধরেছেন। বিশ্লেষণে বলা হয়েছে, অনেকেই বই কিনে রাখলেও পড়ার সুযোগ পান না। জাপানি ভাষায় এ অভ্যাসকে টসুনডোকু (tsundoku) বলা হয়। বিভিন্ন জরিপে দেখা গেছে, এক-তৃতীয়াংশের বেশি মানুষ নিয়মিত বই পড়তে চান, কিন্তু বাস্তবে তা সম্ভব হয় না।

বিশেষজ্ঞদের মতে, বই পড়তে হলে এটিকে জীবনের যে কাজগুলোকে আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিই সে তালিকায় রাখতে হবে। কারণ সাধারণত মানুষ অবসর সময়ের জন্য পড়া রেখে দেয়, যা প্রায় কখনোই আসে না। ফলে পড়া হয়ে ওঠে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ কাজ।

লন্ডনের কিংস কলেজের মনোবিজ্ঞানী বেঞ্জামিন গার্ডনার বলেন, নতুন অভ্যাস গড়ে তুলতে হলে প্রথমেই প্রয়োজন শক্তিশালী প্রেরণা। কেন বই পড়তে চান, তা স্পষ্টভাবে বোঝা জরুরি। অন্যদিকে, জেমস ক্লিয়ার মনে করেন, শুরুতে পছন্দের বই পড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান নয়, অভ্যাস গড়ে তোলাই মূল লক্ষ্য।

বই পড়ার অভ্যাস গড়ার কৌশল
বই পড়ার অভ্যাস গড়তে যেসব বিষয় গুরুত্ব দিতে হবে-  

ছোট লক্ষ্য নির্ধারণ: শুরুতে প্রতিদিন মাত্র ১ থেকে ২ পৃষ্ঠা অথবা ২ থেকে ৫ মিনিট পড়ার লক্ষ্য রাখুন। এটি পূরণের চেষ্টা করুন। 

পরিবেশ তৈরি: বই হাতের কাছে রাখুন, মোবাইলে রিডিং অ্যাপ সামনে রাখুন। যাতে করে আপনি ভুলে না যান।

নির্দিষ্ট সময় ঠিক করা: বই পড়ার জন্য একটি নির্দিষ্ট সময় ঠিক করুন। যেমন সকালে নাশতার সময় বা ঘুমানোর আগে পড়া। 

পুরনো অভ্যাসের সঙ্গে যুক্ত করা: প্রতিদিনের নিয়মিত কাজের সঙ্গে পড়াকে যুক্ত করলে অভ্যাস দ্রুত তৈরি হয়। 

অপছন্দের বই ছেড়ে দেওয়া: সব বই শেষ করার বাধ্যবাধকতা নেই। যেটা ভালো লাগে না, সেটি বাদ দেওয়া যায়। আপনার যে বই পড়তে ভালো লাগে সেগুলো দিয়ে শুরু করুন। এতে আপনার ক্লান্ত বা অবসাদ আসবে না।

অভ্যাস তৈরি হতে সময় লাগে
গবেষণা বলছে, নতুন কোনো অভ্যাস গড়ে তুলতে অন্তত দুই সপ্তাহ সময় লাগে। নিয়মিত চর্চার মাধ্যমে এটি ধীরে ধীরে আচরণে পরিণত হয়। বই পড়ার অভ্যাসকে দীর্ঘস্থায়ী করতে পাঠকগোষ্ঠী বা বুক ক্লাবে যুক্ত হওয়া যেতে পারে। এতে পড়া শুধু ব্যক্তিগত নয়, সামাজিক অভিজ্ঞতায় রূপ নেয়।

কার্বন বাজারে সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরা…
  • ২৮ আগস্ট ২০২৬
আত্মগোপনে থাকা সেই পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্য আটক
  • ২৮ আগস্ট ২০২৬
আইইউবিতে নজরুলের তিন নাটকের ইংরেজি অনুবাদগ্রন্থের মোড়ক উন্…
  • ২৮ আগস্ট ২০২৬
নেপালের হড়কা বানে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, চলছে উদ্ধারভিযান 
  • ২৮ আগস্ট ২০২৬
বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাক…
  • ২৮ আগস্ট ২০২৬
উচ্চ আদালতের সহকারী প্রোগ্রামারের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্…
  • ২৮ আগস্ট ২০২৬