ওয়ান ব্যাংকে ক্যাশ অফিসার নিয়োগ

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ PM
ওয়ান ব্যাংক পিএলসি

ওয়ান ব্যাংক পিএলসি © টিডিসি সম্পাদিত

বেসরকারি খাতের ওয়ান ব্যাংক পিএলসিতে ক্যাশ অফিসার/টেলার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অফিসার (গ্রেড-১) থেকে অফিসার (গ্রেড-৩) পদমর্যাদায় এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

নিয়োগপ্রাপ্তরা ব্যাংকের বিভিন্ন শাখা ও সাব-শাখায় নগদ অর্থ গ্রহণ ও পরিশোধ, ভল্ট ও নগদ অর্থ ব্যবস্থাপনা এবং কাউন্টার পর্যায়ে গ্রাহকসেবাসহ সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন। এ পদে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি

পদের নাম: ক্যাশ অফিসার/টেলার—অফিসার (গ্রেড-১) থেকে অফিসার (গ্রেড-৩)

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

বেতন ও সুযোগ-সুবিধা: আলোচনা সাপেক্ষে

শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত স্বনামধন্য পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক/সম্মান ডিগ্রি থাকতে হবে। ব্যবসায় প্রশাসন, হিসাববিজ্ঞান বা ফাইন্যান্স বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি থাকা যাবে না।

আরও দেখুন: সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।

চাকরির ধরন: ফুলটাইম

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২৬।

আবেদনের বিষয়ে বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে দেখুন। 

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬