শেকৃবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৯০ শিক্ষার্থী

৩০ জুন ২০২৫, ১২:৫৫ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:৩৫ PM
শেকৃবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৯০ শিক্ষার্থী

শেকৃবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৯০ শিক্ষার্থী © টিডিসি

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের ৯০  জন কৃতি শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন। 

রবিবার (২৯ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ডিনস অ্যাওয়ার্ডে মনোনীত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারিদা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবদুল লতিফ, উপ-উপাচার্য ড. মো. বেলাল হোসেন, ট্রেজারার ড. আবুল বাশার, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. এম ডি আবু সুফিয়ান এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

ডিন’স অ্যাওয়াড প্রাপ্তীতে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় প্রধান অতিথি উপদেষ্টা ফারিদা আক্তার সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, গ্রামের অধিকাংশ নারীই গবাদি পশু পালন করে আর এই কৃষাণীরা নারী পশু ডাক্তারদের কাছ থেকে অতি সহজে গবাদী পশুর সেবা নিতে পারবে। 

তিনি আরও বলেন, আমরা যদি ফুট এন্ড মাউথ রোগ প্রতিরোধ করতে পারি তাহলে আমরা আমাদের দেশের মানুষের প্রাণীজ আমিষের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানী করতে পারবো।

পাবিপ্রবিতে পুনঃভর্তির টাকা আত্মসাতের অভিযোগ ল্যাব টেকনিশিয়…
  • ১০ নভেম্বর ২০২৬
বিএ পাস না হয়েও যেভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে
  • ১০ নভেম্বর ২০২৬
কেইনের বদলে এমবাপ্পেকে টেনে কী ভুল করেছিল রিয়াল মাদ্রিদ?
  • ১০ নভেম্বর ২০২৬
জিয়া-খালেদা-তারেককে নিয়ে কটূক্তি করে লিখেছিলেন বই, বিধি লঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
আশেক মাহমুদ কলেজে ছাত্রদলের উদ্যোগে সরানো হলো সকল ব্যানার
  • ১০ নভেম্বর ২০২৬
সংসদে বদলি নিয়ে প্রশ্ন, যা বললেন শিক্ষামন্ত্রী
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950