খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৭ দিনের ছুটি ঘোষণা

০৯ মার্চ ২০২৬, ০৪:২৮ PM
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) ১৭ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ মার্চের পূর্বাহ্ন থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

রবিবার (৯ মার্চ) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় সংক্রান্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)’র ৮ মার্চ জারিকৃত নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ১৫তম একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটি কার্যকর করা হয়েছে। তবে ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬